'সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
https://parstoday.ir/bn/news/event-i162358-'সামরিক_যুদ্ধে_ব্যর্থ_আমেরিকা_পরবর্তী_পরাজয়ের_নাম_দিয়েছে_অর্থনৈতিক_যুদ্ধ’
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন ‘অর্থনৈতিক-যুদ্ধ’-এর নামে ইরানের ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা করছে।
(last modified 2026-08-20T13:28:21+00:00 )
আগস্ট ২০, ২০২৬ ১৮:৪১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন ‘অর্থনৈতিক-যুদ্ধ’-এর নামে ইরানের ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা করছে।

তিনি এই নীতিকে ভুল হিসাব-নিকাশ এবং আগের পরাজয়গুলো আড়াল করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

ইরনা-র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি আজ (বৃহস্পতিবার), ২০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার অ্যাকাউন্টে লিখেছেন:

“তারা দাবি করছে, ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে এবং একটি সুতোয় ঝুলছে; অথচ তারাই তাদের সব মিত্রের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছে!”

তিনি আরও বলেছেন:

“সমস্যা হলো ভুল হিসাব-নিকাশ। প্রতিবার এই ভুল হিসাব আড়াল করতে গিয়ে তাদের নিজেদের জন্য আরও বড় পরাজয় তৈরিতে বাধ্য হচ্ছে। সামরিক যুদ্ধ ফল দেয়নি, এখন পরবর্তী পরাজয়ের নাম দেয়া হয়েছে ‘অর্থনৈতিক-যুদ্ধ’।” #
 

পার্সটুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন