'হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা ও ইসরাইল'
https://parstoday.ir/bn/news/event-i162610-'হরমুজ_প্রণালির_বর্তমান_পরিস্থিতির_জন্য_দায়ী_আমেরিকা_ও_ইসরাইল'
পার্সটুডে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও ইসরাইল হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।
(last modified 2026-08-29T09:39:31+00:00 )
আগস্ট ২৯, ২০২৬ ১০:৪৫ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

পার্সটুডে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও ইসরাইল হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, রুশ সংবাদমাধ্যম 'আরবিসি'-কে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি খোলা ছিল এবং সমস্যামুক্ত ছিল।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, এই যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কোনো শুল্ক আরোপের কোনো কথা ওঠেনি।

রাশিয়ার প্রধান কূটনীতিক আরও বলেছেন: "অবশ্যই আমরাও চাই না যে হরমুজ প্রণালি দিয়ে পারাপারের জন্য কোনো ফি আরোপ করা হোক, তবে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার অবকাশ রয়েছে।"

উল্লেখ্য বর্তমানে হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের অনুমতি ছাড়া কোনো ধরনের জাহাজ এ প্রণালি অতিক্রম করতে পারছে না।   #
 

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন