'ইরানের বিমান-প্রতিরক্ষা আরও শক্তিশালী, পিছু হটতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ'
https://parstoday.ir/bn/news/event-i164008-'ইরানের_বিমান_প্রতিরক্ষা_আরও_শক্তিশালী_পিছু_হটতে_বাধ্য_হল_মার্কিন_যুদ্ধজাহাজ'
পার্সটুডে: ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন যে, ‘রমজান যুদ্ধের’ সময়ের তুলনায় বর্তমানে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত হয়েছে এবং দেশটির যুদ্ধব্যবস্থায় নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে।
(last modified 2026-10-18T10:58:28+00:00 )
অক্টোবর ১৭, ২০২৬ ১৯:৩০ Asia/Dhaka
  • ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া
    ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া

পার্সটুডে: ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন যে, ‘রমজান যুদ্ধের’ সময়ের তুলনায় বর্তমানে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত হয়েছে এবং দেশটির যুদ্ধব্যবস্থায় নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে।

আকরামিনিয়া বলেছেন, “গত কয়েক সপ্তাহে আমরা বেশ কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছি। এ ছাড়া, আকাশ প্রতিরক্ষা কমান্ডের অধীনে আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন অপারেশনাল ও প্রযুক্তিগত পরিকল্পনা তৈরি করেছে এবং সেগুলো বাস্তবায়ন করেছে।”

তিনি আরও জানান, যৌথ ও উদ্ভাবনী অভিযান পরিচালনার জন্য ইরান প্রশিক্ষণ নিয়েছে। যুদ্ধের আগের সময়ের তুলনায় সারা দেশে আকাশ প্রতিরক্ষার আওতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

মুখপাত্র আরও উল্লেখ করেন, এ সময় দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানো হয়েছে।

এ প্রসঙ্গে আকরামিনিয়া জানান, মার্কিন যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগরের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে সরে গেছে। তিনি আরও বলেন, বর্তমানে বাস্তবায়নাধীন অভিযান-পরিকল্পনার কারণে আগামী দিনগুলোতে এসব যুদ্ধজাহাজ আরও দূরে সরে যেতে বাধ্য হবে।#
 

পার্স টুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।