সৌদি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ অফিসার, হামলার ফল বলল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i164036-সৌদি_অ্যাপাচি_হেলিকপ্টার_বিধ্বস্ত_নিহত_২_অফিসার_হামলার_ফল_বলল_ইয়েমেন
পার্সটুডে: সৌদি আরব রোববার ঘোষণা করেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ দুর্ঘটনাটির জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে।
(last modified 2026-10-19T11:03:36+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ১৬:০২ Asia/Dhaka
  • একটি বিশেষ মডেলের অ্যাপাচি হেলিকপ্টার
    একটি বিশেষ মডেলের অ্যাপাচি হেলিকপ্টার

পার্সটুডে: সৌদি আরব রোববার ঘোষণা করেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ দুর্ঘটনাটির জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে দাবি করেছিল, নাজরানের উপকূলের কাছে তাদের সীমান্তবর্তী অবস্থানের আশপাশে শত্রুতামূলক অভিযান চালানোর সময় তারা একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সরকারি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানান, AH-6i মডেলের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি ভূখণ্ডের ভেতরে নাজরান অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির দুই সদস্যের ক্রু নিহত হন।

শনিবার সন্ধ্যায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছিল যে, নাজরানের উপকূলের কাছে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। ওই বাহিনী জানায়, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, দেশটির বিরুদ্ধে সৌদি আরবের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে তারা ইয়েমেনের বিভিন্ন প্রদেশের আকাশসীমায় কয়েক ডজন ড্রোন, একটি F-15 যুদ্ধবিমান এবং একটি টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। #

পার্স টুডে/এমএএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।