-
১২ বছর পর সিরিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান নামলো রিয়াদে
জুলাই ১০, ২০২৪ ১৩:৫২সিরিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ১২ বছর পর সিরিয়ার বিমান সৌদি আরবে নামলো।
-
পুতিন ইউক্রেনে থামবে না তবে রাশিয়া বিজয়ী হবে না
জুলাই ১০, ২০২৪ ১৩:২০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিজয়ী হতে পারবে না। গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক বাহিনীর শীর্ষ সম্মেলনে এ কথা বলেছেন জো বাইডেন।
-
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসান নাসরুল্লাহ
জুলাই ১০, ২০২৪ ১২:০১লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়া থেকে কখনো পিছু হঠবে না বরং বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে।
-
ইসরাইলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা
জুলাই ১০, ২০২৪ ০৯:২৯ইহুদিবাদী ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা।
-
তেহরানে আজারবাইজানের দূতাবাস শিগগিরি চালু হবে
জুলাই ১০, ২০২৪ ০৯:১০ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে যে, তেহরানে প্রতিবেশী আজারবাইজানের দূতাবাস শিগগিরি আবার চালু করা হবে। গত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে ইরানে আজারবাইজানের দূতাবাসের কার্যক্রম বন্ধ করা হয়।
-
নতুন সরকারকে সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ
জুলাই ১০, ২০২৪ ০৮:৫২ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী আকবর আহমাদিয়ান বলেছেন, নতুন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় পেজেশকিয়ানকে অভিনন্দনও জানিয়েছেন আহমাদিয়ান।
-
কিয়েভের হাসপাতালে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র পড়েছে
জুলাই ১০, ২০২৪ ০৮:২৮ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা রাশিয়া নিক্ষেপ করেনি বরং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ওই হাসপাতালে পড়েছে বলে দাবি করেছে মস্কো।
-
গাজার ভূগর্ভস্থ বেশিরভাগ টানেল ‘খুব ভালো অবস্থায়’ রয়েছে: ইসরাইলের ধারনা
জুলাই ১০, ২০২৪ ০৮:০৬নয় মাসের যুদ্ধের পর এখনও গাজায় হামাসের ভূগর্ভস্থ বেশিরভাগ টানেল ‘খুব ভালো অবস্থায়’ রয়েছে বলে মনে করছে ইসরাইলি বাহিনী। এছাড়া, হামাস এখনও ইসরাইলের সীমান্তবর্তী এলাকাগুলোতে এমনকি সীমান্ত অতিক্রম করে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা রাখে।
-
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষীকে হত্যা করল ইসরাইল
জুলাই ১০, ২০২৪ ০৭:৫০সিরিয়া-লেবানন সীমান্তে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা সাইয়্যদ হাসান নাসরুল্লাহর একজন সাবেক দেহরক্ষীকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল।
-
পেজেশকিয়ানকে অভিনন্দন জানালেন মিশরের প্রেসিডেন্ট, সহযোগিতার জন্য প্রস্তুত জাতিসংঘ
জুলাই ০৯, ২০২৪ ১৭:৪২ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি।