আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তালা দেয়া উচিত: বিজেপি নেতা
https://parstoday.ir/bn/news/india-i129502-আলিগড়_মুসলিম_বিশ্ববিদ্যালয়ে_তালা_দেয়া_উচিত_বিজেপি_নেতা
উত্তর প্রদেশে হিন্দুত্ববাদী বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা সঙ্গীত সোম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) তালা ঝুলিয়ে দেওয়ার দাবি তুলেছেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৫:৪৬ Asia/Dhaka
  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তালা দেয়া উচিত: বিজেপি নেতা

উত্তর প্রদেশে হিন্দুত্ববাদী বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা সঙ্গীত সোম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) তালা ঝুলিয়ে দেওয়ার দাবি তুলেছেন। 

ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সম্প্রতি ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন। তারা এ সময়ে ফিলিস্তিনের সমর্থন এবং ইসরাইলের বিরোধিতায় সোচ্চার হন। এরপরেই ওই ঘটনায় বেজায় চটেছেন বিজেপি নেতারা।

গত রোববার) বিজেপি নেতা সঙ্গীত সোম এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে বলেন,  এএমইউ-এর মতো প্রতিষ্ঠানে তালা দেওয়া উচিত। এসব প্রতিষ্ঠানে শিক্ষা নয়, সন্ত্রাসের পাঠ দেওয়া হচ্ছে। এএমইউ থেকে কাশ্মীর পর্যন্ত হামাসের পক্ষে শ্লোগান উঠছে! তারা ভারতে নয়া হামাস তৈরি করতে চায়!  

তিনি বলেন, আলিগড় থেকে কাশ্মীর পর্যন্ত হামাসের সমর্থনে বিক্ষোভ চলছে। যারা এদের সমর্থন করে তারাও সন্ত্রাসী। হামাস ইসরাইলে বোমাবর্ষণ করছে। নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন, তাহলে দেশেরও অবস্থা এই অবস্থা হতো। তিনি  বলেন, যারা হামাসকে সমর্থন করছে তাদের পথ পরিমাপ করা উচিত। এই লোকেরা হামাসের নৃশংসতার উপর কথা বলতে এড়িয়ে যাচ্ছে এবং কিছু গুণ্ডা দেশদ্রোহী হামাসের সমর্থনে দাঁড়িয়েছে। মাওলানা তৌকির রাজার মতো লোক যারা ইসরাইলের সমর্থনের বিরোধিতা করে তাদের কারাগারে রাখা উচিত।

বিজেপি নেতা সংগীত সোম আরও বলেন, কিছু মুসলমান এখনও ভারতে রয়েছে, যারা দেশে হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠন তৈরির প্রস্তুতি নিচ্ছে। এ জন্য ৫০/১০০ টাকা পর্যন্ত রশিদ কেটে অনুদান সংগ্রহ করা হচ্ছে। তার মানে তাদের অর্থায়ন দেশের বিরুদ্ধে যাচ্ছে। এটি এড়াতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিক্রেতাদের কাছ থেকে পণ্য কেনা বর্জন করতে হবে বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা সংগীত সোম।  #

পার্সটুডে/এমএএইচ/১৭

  বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।