পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মুখে দ্বিতীয় দফা ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
https://parstoday.ir/bn/news/india-i37288-পাকিস্তানের_সঙ্গে_উত্তেজনার_মুখে_দ্বিতীয়_দফা_ব্রাহ্মোস_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_চালাল_ভারত
ভারতীয় সেনাবাহিনী আজ(বুধবার) দ্বিতীয়বার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপে এ পরীক্ষা চালানো হয়েছে। গতকালও একই স্থান থেকে শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন স্থল সংস্করণের এ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। পাকিস্তানের সঙ্গে দেশটির টানাপড়েন তুঙ্গে তখন এ পরীক্ষা চালানো হলো।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ০৩, ২০১৭ ১৯:২৮ Asia/Dhaka
  • পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মুখে দ্বিতীয় দফা ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ভারতীয় সেনাবাহিনী আজ(বুধবার) দ্বিতীয়বার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপে এ পরীক্ষা চালানো হয়েছে। গতকালও একই স্থান থেকে শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন স্থল সংস্করণের এ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। পাকিস্তানের সঙ্গে দেশটির টানাপড়েন তুঙ্গে তখন এ পরীক্ষা চালানো হলো।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, উপুর্যপরি দুদিন পরীক্ষা মাধ্যমে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলার সক্ষমতা জোরদার করা হয়েছে। পরীক্ষায় সব লক্ষ্যমাত্রা সফল হয়েছে বলেও জানান হয়েছে।

অবশ্য, ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে টানাপড়েনের সঙ্গে এ পরীক্ষার কোনো সম্পর্ক নেই বলে ধারণা করছেন ভারতীয় সামরিক বিশ্লেষকরা । নিজেদের প্রস্তুতি পরীক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী বছরে ধরে নানা পরীক্ষা চালায়।

এদিকে, গত মাসের ২১ তারিখ ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সাগর থেকে ভূমিতে নিক্ষেপকারী এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ভারত এবং রাশিয়া যৌথ ভাবে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ব্রহ্মপুত্র এবং মস্কো এই দুই শব্দ মিলিয়ে ব্রাহ্মোস শব্দটি তৈরি করা হয়েছে।  শব্দের চেয়ে দ্রুতগতির এ ক্ষেপণাস্ত্র ৬৬০ পাউন্ড ওয়ারহেড বা বোমা বহন করতে পারে। ডুবোজাহাজ, বিমান এবং ভূমির উৎক্ষেপণ ব্যবস্থা থেকে এটি ছোঁড়া যায়। অবশ্য এটির জাহাজ বিধ্বংসী সংস্করণ এরই মধ্যে ব্যবহার করতে শুরু করছে ভারতীয় নৌবাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/৩