মিঞা মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না: হিমন্তবিশ্ব শর্মা
https://parstoday.ir/bn/news/india-i86704-মিঞা_মুসলিমরা_বিজেপিকে_ভোট_দেয়_না_হিমন্তবিশ্ব_শর্মা
ভারতের অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, মিঞা মুসলিমদের নিজেস্ব এজেন্ডা আছে। সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। মিঞাদের ভোটের প্রয়োজন নেই। তারা বিজেপিকে ভোট দেবেন না। সেজন্য মিঞাদের কাছে বিজেপি ভোট চাইবে না বলেও তিনি মন্তব্য করেছেন। গতকাল (রোববার) গণমাধ্যমে হিমন্তবিশ্ব শর্মার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২১ ১৫:১৭ Asia/Dhaka
  • ভারতের অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা
    ভারতের অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা

ভারতের অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, মিঞা মুসলিমদের নিজেস্ব এজেন্ডা আছে। সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। মিঞাদের ভোটের প্রয়োজন নেই। তারা বিজেপিকে ভোট দেবেন না। সেজন্য মিঞাদের কাছে বিজেপি ভোট চাইবে না বলেও তিনি মন্তব্য করেছেন। গতকাল (রোববার) গণমাধ্যমে হিমন্তবিশ্ব শর্মার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

অসমে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, ‘মিঞা অধ্যুষিত কেন্দ্রগুলোতে বিজেপি প্রার্থী দেবে এটা জেনেই যে, এসব কেন্দ্রে আমরা জিতব না। প্রার্থী দেব এজন্যই যে, যাতে আমাদের যারা ভোটার, তাদের যেন বাধ্য হয়ে কংগ্রেস বা এআইইউডিএফের প্রার্থীকে ভোট না দিতে হয়। এই ভাবনা নিয়েই মিঞাদের কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবে।’  

মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ‘মিঞা মুসলিমরা বিজেপিকে ভোট দেন না। পঞ্চায়েত ভোট হোক কিংবা ২০১৪ সালের লোকসভা, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও তারা বিজেপিকে ভোট দেননি। বিজেপিকে মিঞাদের ভোট না দেওয়ার কারণ তাদের নিজেস্ব এজেন্ডা আছে। বিজেপি তাতে বাধা দেয় সেজন্য মিঞাদের ভোট পাই না।’ তার মতে, যেসব কেন্দ্রে মিঞা মুসলিম আছেন সেই আসনগুলো মহাজোট পাবে। 

‘মিঞা’ শব্দ তিনি বানাননি বলে দাবি করেছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁর দাবি- তারাই বানিয়েছেন ওই শব্দ, নিজেদের যারা মিঞা মুসলিম বলে পরিচয় দেন। ওই শব্দ যারা বানিয়েছেন তাঁদের কিছু আসন আছে। ওই আসনগুলোতে বিজেপি’র জয়ের সম্ভাবনা নেই বলেও হিমন্তবিশ্ব শর্মা মন্তব্য করেছেন। 

হিমন্তবিশ্ব শর্মা এ ধরণের মন্তব্যের মধ্য দিয়ে কার্যত ধর্মীয় মেরুকরণের চেষ্টা করলেও তাঁর দাবি বিজেপি’র ১০০ প্লাস আসন পাওয়ার সমীকরণের ভিত্তি কোনোভাবেই ধর্মীয় মেরুকরণ নয়।     

এ প্রসঙ্গে আজ (সোমবার) অসমের হাইলাকান্দির বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর রেডিও তেহরানকে বলেন, ‘আমরা বিশ্বাস করি ভারতের মানুষ, বিশেষ করে অসমের বেশিরভাগ মানুষজন শান্তিপ্রিয়। এবারের নির্বাচনে বিজেপিকে সাম্প্রদায়িক বক্তব্যের জন্য এবং সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য এবং বিশেষ করে হিমন্তবিশ্ব শর্মার উসকানিমূলক মন্তব্যের জন্য মানুষ সমূলে উৎখাত করবে।’

আব্দুল মান্নান লস্কর

আব্দুল মান্নান লস্কর আরও বলেন, ‘বিজেপি সবসময় একটা সাম্প্রদায়িক দল। তারা মুসলিমদেরকে সব সময়ে নীচে নামানোর চেষ্টা করে। তারা চায় ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র বানাতে। অসমে মুসলিমদের ইতিহাস এক হাজার বছরের চেয়েও প্রাচীন। সেখানে যাদেরকে ওনারা ‘৩৫ শতাংশ’ বলছেন বা ‘মিঞা’ বলছেন, তারা যুগ যুগ ধরে ভারতের অসমের মাটিতে বাস করে আসছে। বিজেপির একজন বিধায়ক আছেন যিনি মুসলিম। তিনি মুসলিমদের ভোটে নির্বাচিত হয়েছেন। যখন কেউ সাম্প্রদায়িক বক্তব্য দেবে, সেরকম সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া ব্যক্তিকে স্বাভাবিকভাবে কোনও মুসলিম ভোট দেবে না। সেটা স্বাভাবিক কথা। কিন্তু বিজেপিকে মুসলিমরা ভোট দেয় না সেই বক্তব্য কিন্তু ঠিক নয়। উনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যাচার।’ 

অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ৬ দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পাশাপাশি ওই জোটে এআইইউডিএফ, সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং আঞ্চলিক গণমোর্চা রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।