-
বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি নয়, ফাঁসি দেওয়া উচিত ছিল: নির্ভয়ার মা
আগস্ট ২৩, ২০২২ ০৭:২৫ভারতের গুজরাটের চাঞ্চল্যকর বিলকিস বানু ধর্ষণ ও হত্যা মামলায় দোষীদের মুক্তি দেওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার নির্ভয়ার মা আশা দেবী। তিনি বললেন, তাদের ফাঁসি দেওয়া উচিত ছিল।
-
পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থী গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লিতে গ্রেফতার
আগস্ট ২২, ২০২২ ১৬:১৯পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা এক ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। ৪৬ বছর বয়সী ভাগচাঁদ নামে ওই গুপ্তচর একজন হিন্দু উদ্বাস্তু যিনি পাকিস্তান থেকে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভাগচাঁদকে গ্রেফতার করেছে রাজস্থানের গোয়েন্দারা।
-
দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান ও বিদ্যুৎ বিলে ছাড়ের ঘোষণা মমতার
আগস্ট ২২, ২০২২ ১৪:৪৫ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো কমিটিগুলোকে ৬০ হাজার টাকা করে অনুদান এবং বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড়ের সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী সিপিএম ও বিজেপি নেতারা।
-
রাজস্থানে গরু জবাইয়ের দাবির মধ্যে টঙ্কে ফের উত্তেজনা, মসজিদে ভাঙচুরের অভিযোগ
আগস্ট ২২, ২০২২ ১৪:৪০ভারতের রাজস্থানের টঙ্কে আবারও সাম্প্রদায়িক অশান্তির মতো পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। তিন দিন আগেও গরু জবাইয়ের অভিযোগে এখানে উত্তেজনা বিরাজ করছিল। একইসঙ্গে এবার মসজিদে ভাঙচুরের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
-
জম্মু-কাশ্মীরে নিহত হাবিলদার সতপাল সিং, মৃত জওয়ানের সংখ্যা বেড়ে হল ৫
আগস্ট ২১, ২০২২ ১৭:৩৭জম্মু-কাশ্মীরে নিহত হলেন রাজস্থানের বাসিন্দা হাবিলদার সতপাল সিং। গত ১১ আগস্ট জম্মু-কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ক্যাম্পের কাছে অজ্ঞাত গেরিলা হামলায় তিনি আহত হন।
-
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি গৃহবন্দী, সমালোচনা করলেন কেন্দ্রীয় সরকারের
আগস্ট ২১, ২০২২ ১৫:১৪জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আজ ওই তথ্য জানান। একইসঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা নিয়ে কেন্দ্রীয় মোদি সরকারের সমালোচনা করেছেন মেহবুবা।
-
দিলীপ ঘোষের কথায় সিবিআইয়ের সম্মানহানি হচ্ছে : কুণাল ঘোষ
আগস্ট ২১, ২০২২ ১৪:৩১ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপিকে টার্গেট করে বলেছেন, দিলীপ ঘোষের কথায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের সম্মানহানি হচ্ছে। তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশ নিন, পুরস্কার জিতুন
আগস্ট ২১, ২০২২ ১২:৩৮বাংলাভাষী শ্রোতাদের জন্যে ভারতের পশ্চিমবঙ্গের 'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব' নিয়ে এলো এক নতুন প্রতিযোগিতা।
-
কোলকাতায় বিজেপি সদর দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ
আগস্ট ২০, ২০২২ ১৪:৪৮কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপি সদর দফতরের সামনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
-
বিজেপির ওয়াশিং মেশিনে সমস্ত পাপ মুছে যায় : সুপ্রিয়া শ্রীনাতে
আগস্ট ২০, ২০২২ ১৪:১৪ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির ওয়াশিং মেশিনে সমস্ত পাপ, সমস্ত দাগ ধুয়ে মুছে যায়।