-
‘ভারত ভূমি থেকে চীনা সেনাদের কবে ফেরত পাঠানো হবে?’ মোদির উদ্দেশ্যে প্রশ্ন রাহুলের
অক্টোবর ২৩, ২০২০ ১৫:০২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, আমাদের ভূখণ্ড থেকে চীনা সেনাদের কবে ফেরত পাঠানো হবে? বিহারে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (শুক্রবার) এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে রাহুল গান্ধী ওই প্রশ্ন করেন।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ছাড়াল, পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ছুটি বাতিল
অক্টোবর ২৩, ২০২০ ০৯:১০ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩০৬ জন। আজ (শুক্রবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
নীতীশ কুমার এবং বিজেপি সরকার বিহারকে কূপের মধ্যে ঠেলে দিয়েছে: কংগ্রেস
অক্টোবর ২২, ২০২০ ১৯:৫০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস বলেছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিজেপি সরকার বিহারকে কূপের মধ্যে ঠেলে দিয়েছে। কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে জেডিইউ প্রধান নীতিশ কুমার ও কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে তিনি ওই মন্তব্য করেন। বিহারে জেডিউ-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে।
-
মাদ্রাসা নিয়ে বিতর্কিত মন্তব্য, মধ্য প্রদেশের মন্ত্রী ঊষা ঠাকুরের বিরুদ্ধে এফআইআর করার দাবি
অক্টোবর ২২, ২০২০ ১২:৫৭ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশের সংস্কৃতি মন্ত্রী ও বিজেপি নেত্রী ঊষা ঠাকুর মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় বলে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছে জমিয়ত উলামা হিন্দ। মধ্য প্রদেশ জমিয়তের সভাপতি হাজী হারুন ওই দাবি জানিয়েছেন।
-
শারদোৎসব উপলক্ষে একটানা ৪ দিন বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য
অক্টোবর ২১, ২০২০ ২৩:৪৮ভারতের পশ্চিমবঙ্গে শারদোৎসব উপলক্ষে একটানা ৪ দিন বন্ধ থাকছে পেট্রাপোল-বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য। আজ (বৃহস্পতিবার) আমদানি-রফতানি হওয়ার পরেই বন্ধ হয়ে যাচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত। গতকাল (বুধবার) সন্ধ্যায় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপুজো উপলক্ষে ২৩ অক্টোবর মহা সপ্তমী থেকে ২৬ অক্টোবর মহা দশমী পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকছে।
-
ভারতের ৮ রাজ্যে হিন্দুদের ‘সংখ্যালঘু’ মর্যাদা দেওয়া হতে পারে
অক্টোবর ২১, ২০২০ ২৩:৩৫ভারতের ৮ টি রাজ্যে হিন্দুদের সংখ্যালঘু মর্যাদা দেওয়ার বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকার এব্যাপারে চিন্তাভাবনা করছে। গণমাধ্যমে প্রকাশ, লাক্ষাদ্বীপ, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং পাঞ্জাবে হিন্দুরা সংখ্যালঘু মর্যাদা পেতে পারেন।
-
নীতিশ কুমার মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত, বিহার সামলাতে পারবেন না: তেজস্বী যাদব
অক্টোবর ২১, ২০২০ ১৬:১৭ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারকে কটাক্ষ করে বলেছেন, ‘নীতিশ কুমারজি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত, উনি বিহার সামলাতে পারবেন না। ১৫ বছর শাসন ক্ষমতায় থাকার পরে, উনি জিজ্ঞেস করছেন চাকরি দেওয়ার অর্থ কোথা থেকে আসবে?’ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) তিনি ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনা সংক্রমণ ৭৬ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার
অক্টোবর ২১, ২০২০ ১১:০৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৭৬ লাখ ৫১ হাজার ১০৭ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৯১৪ জন করোনারোগী প্রাণ হারিয়েছেন। আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কোলকাতার অসম ভবন ঘেরাও ও স্মারকলিপি প্রদান
অক্টোবর ২০, ২০২০ ১৫:১৬ভারতের বিজেপিশাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার অসম ভবন ঘেরাও করে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (মঙ্গলবার) সংগঠনটির সদস্য-সমর্থকরা ওই কর্মসূচিতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
-
করোনাভাইরাস : ভারতে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ, একদিনে আক্রান্ত প্রায় ৪৬ হাজার
অক্টোবর ২০, ২০২০ ০৯:৪৮ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৭৬ লাখে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে প্রকাশ এ পর্যন্ত মোট ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১৯৭ জন।