-
বাংলার সরকারকে ভেঙে দেওয়ার চক্রান্ত বরদাশত করব না: মমতা
জুলাই ২১, ২০২০ ১৩:২৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার সরকারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র বরদাশত করব না। কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশে মমতা আজ ওই কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
-
ভারতে করোনা আক্রান্তের ১১ লাখ ৫৫ হাজার, পশ্চিমবঙ্গে ফের লকডাউন
জুলাই ২১, ২০২০ ০৮:৪৯ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫৫ হাজার ১৯১ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৪। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৮ জন নতুনভাবে করোনা সংক্রমিত হয়েছে। একইসময়ে ৫৮৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।
-
রাম মন্দির নির্মাণ ইস্যুতে মোদি সরকারকে কটাক্ষ পাওয়ারের, উমা ভারতীর প্রতিক্রিয়া
জুলাই ২০, ২০২০ ১৪:০৯ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দির নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত ভূমিপুজো ও শিলান্যাস ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পাওয়ার।
-
ভারতে একদিনে করোনা আক্রান্তের ঘটনায় নয়া রেকর্ড, মৃত ৬৮১
জুলাই ২০, ২০২০ ১০:১৪ভারতে একদিনে মারণভাইরাস করোনা আক্রান্তের ঘটনায় নয়া রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন সংক্রমিত হয়েছেন। এটিই একদিনে সর্বাধিক সংক্রমণের ঘটনা। একইসময়ে ৬৮১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
অসমে বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে, পাশে থাকার আশ্বাস মোদির, ‘আমসু’র প্রতিক্রিয়া
জুলাই ১৯, ২০২০ ১৫:০৪ভারতের অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে ফোন করে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি আজ (রোববার) রাজ্যে করোনা পরিস্থিতি এবং বাঘজান তৈলখনির আগুন সম্পর্কেও খবর নিয়ে রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
-
ভারতে উদ্বেগ বাড়িয়ে করোনায় সামাজিক সংক্রমণের কথা জানাল আইএমএ
জুলাই ১৯, ২০২০ ০৭:৩২ভারতে প্রাণঘাতী করোনায় সামাজিক সংক্রমণের কথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আজ (রোববার) নবভারত টাইমস ওই তথ্য জানিয়েছে।
-
কাশ্মীরে যৌথ অভিযানে ৪ গেরিলা নিহত, পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ ব্যক্তির মৃত্যু
জুলাই ১৮, ২০২০ ১০:০৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছেন। আজ (শনিবার) সকাল থেকে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার আমশিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সাত গেরিলা নিহত হলেন। গতকাল কুলগামে ৩ গেরিলা নিহত হন।
-
ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত প্রায় ৩৫ হাজার, মৃত্যু ৬৭১
জুলাই ১৮, ২০২০ ০৯:৫৬ভারতে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা একনাগাড়ে বেড়ে চলেছে। একদিনে প্রায় ৩৫ হাজার নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছে। এরফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জনে পৌঁছেছে।
-
ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
জুলাই ১৭, ২০২০ ১১:৫৪ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। ভারত-চীন চলমান উত্তেজনার আবহে তিনি আজ (শুক্রবার) লেহ’তে পৌঁছে চীনের উদ্দেশ্যে ওই মন্তব্য করেন। তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছেন।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল, মৃত ২৫,৬০২
জুলাই ১৭, ২০২০ ০৯:২২ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬০২। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন করোনা আক্রান্ত হয়েছে।