-
ভারত-চীন সীমান্ত সংঘর্ষ: মোদি সরকারের সমালোচনায় সোচ্চার বিরোধীরা
জুন ১৭, ২০২০ ০৬:৪১ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ভারতের বিভিন্ন বিরোধীদল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে। অন্যদিকে, হিমাচল প্রদেশে চীন সীমান্ত লাগোয়া জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
-
লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষে ৩ জন নয়, ২০ ভারতীয় সেনা নিহত: এএনআই
জুন ১৬, ২০২০ ১৯:২২পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) রাতে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। এর আগে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, সোমবার রাতের সংঘর্ষে এক কর্নেল এবং দুই সেনা নিহত হয়েছে।
-
জম্মু-কাশ্মীরে মোতায়েন সিআরপিএফের ৭০ জওয়ান করোনা আক্রান্ত, মৃত ১
জুন ১৬, ২০২০ ১৫:৩৫জম্মু-কাশ্মীরে মোতায়েন আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৭০ জওয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি অনন্তনাগে মোতায়েন এক সিআরপিএফ জওয়ান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
-
লাদাখে চীনা সেনাদের হামলায় কর্নেলসহ ৩ ভারতীয় জওয়ান নিহত
জুন ১৬, ২০২০ ১০:১৬ভারত-চীন সীমান্তে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের এক কর্নেল ও দুই সেনা জওয়ান নিহত হয়েছে। ৪৫ বছর পরে এই প্রথম চীনা সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনা জওয়ান নিহত হলেন।
-
গড়িয়া শ্মশানের ঘটনায় রাজ্য সরকার মাথা নীচু করে ক্ষমা প্রার্থনা করুক: সুজন চক্রব্রতী
জুন ১৫, ২০২০ ১৪:৪৭ভারতের পশ্চিমবঙ্গের বাম পরিষদীয় দলনেতা ও সিপিএম বিধায়ক ড. সুজন চক্রবর্তী বলেছেন, গড়িয়া শ্মশান কাণ্ডের ঘটনায় রাজ্য সরকার মাথা নীচু করে ক্ষমা প্রার্থনা করুক। তিনি আজ (সোমবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
-
ভারতে করোনায় মৃত্যু ৯৫২০ জন, চিকিৎসায় রোবটের ব্যবহার শুরু
জুন ১৫, ২০২০ ০৮:২৮ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৯ হাজার ৫২০ জন। গত একদিনে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন। জুনের প্রথম ১৫ দিনে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪১ হাজার ৮৮৯ জন। দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩২ হাজার ৪২৪ জনে পৌঁছেছে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ২০ হাজার ৯২২, মৃত ৯,১৯৫
জুন ১৪, ২০২০ ০৯:৩৮ভারতে মারণ ভাইরাস করোনা আক্রান্তের সংখ্যা একনাগাড়ে বেড়েই চলেছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ২০ হাজার ৯২২। মৃতের সংখ্যা বেড়েছে ৯ হাজার ১৯৫ জনে পৌঁছেছে। এছাড়া, ১ লাখ ৬২ হাজার ৩৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
নেপালের পার্লামেন্টে মানচিত্র সংশোধনী বিল পাস: ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
জুন ১৪, ২০২০ ০৮:৪৮নেপাল সরকার সেদেশের সংসদে যে নয়া মানচিত্র বিল পাস করেছে তা গ্রহণযোগ্য নয় বলে ভারতের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। গতকাল (শনিবার) নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে মানচিত্র সংশোধনী বিলটি সর্বসম্মতিতে পাস হয়েছে।
-
আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করা হবে: সেনাপ্রধান
জুন ১৪, ২০২০ ০৩:৩৬ভারত ও চীন নিজেদের মধ্যকার সীমান্ত বিরোধ আলোচনার মাধ্যমে নিরসন করতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। দু’দেশের সীমান্তে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলেও দাবি করেছেন তিনি।
-
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পক্ষপাতমূলক আচরণ করছেন: ফিরহাদ হাকিম
জুন ১৩, ২০২০ ১৪:৫৫ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় পক্ষপাতমূলক আচরণ করছেন বলে রাজ্যের পুরমন্ত্রী ও কোলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করছেন।