-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল, মৃত প্রায় ৯ হাজার
জুন ১৩, ২০২০ ১০:৩২ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৮৮৪ জন যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। আজ (শনিবার) সকাল ৮ তা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
নেপালি পুলিশের গুলিবর্ষণে ১ ভারতীয় নিহত, আহত ২
জুন ১২, ২০২০ ১৬:২৫ভারত-নেপাল সীমান্তের সীতামারহি জেলায় নেপাল পুলিশের গুলিবর্ষণের ফলে বিকাশ রাই (২৫) ভারতীয় এক যুবক নিহত এবং উমেশ রাম ও উদয় ঠাকুর নামে অন্য দু'জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া লগন রাই নামে অন্য একজনকে নেপালি পুলিশ আটক করেছে।
-
করোনায় আক্রান্তের দিক থেকে ভারত এখন বিশ্বে চতুর্থ স্থানে
জুন ১২, ২০২০ ১০:০৮করোনাভাইরাসে আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে পৌঁছে গেল ভারত। আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই এখন ভারতের স্থান। এশিয়ায় ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে পরিগণিত হয়েছে।
-
আম্পানে পশ্চিমবঙ্গকে অর্থ সহায়তায় বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার: রাজীব বন্দ্যোপাধ্যায়
জুন ১১, ২০২০ ১৫:২২ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতিতে অর্থ সাহায্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলে মন্তব্য করেছেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কোলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
‘চীন ভারতে ঢুকে লাদাখের অংশ দখল করেছে আর প্রধানমন্ত্রী চুপ করে আছেন’
জুন ১১, ২০২০ ০৯:১৮ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ভারত-চীন সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ প্রসঙ্গে বলেছেন, ‘চীনারা হেঁটে হেঁটে ঢুকে লাদাখে আমাদের ভূখণ্ড দখল করে ফেলেছে। প্রধানমন্ত্রী একেবারে নীরব। তিনি উধাও হয়ে গেছেন।’ গতকাল (বুধবার) রাহুল গান্ধী ওই মন্তব্য করেন।
-
বিজেপি’র বড্ড মাথাব্যথা, শ্রমিকদের জন্য সহানুভূতিমূলক কী কাজ করেছেন: মমতা
জুন ১০, ২০২০ ১৪:৪৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, ‘বিজেপি’র বড্ড মাথাব্যথা, শ্রমিকদের জন্য সহানুভূতিমূলক কী কাজ করেছেন? আপনারা যদি (করোনা ইস্যুতে) লকডাউন করবার আগে তিন দিন বা সাত দিন ধরে শুধু ‘শ্রমিক এক্সপ্রেস’ (এক্সপ্রেস ট্রেন) চালিয়ে সবাইকে বাড়ি পৌঁছে দিতেন, তাহলে তিন মাস ধরে ওই শ্রমিকদের গাদাগাদি করে অসহায় অবস্থায় বাইরে কাটাতে (ভিন রাজ্যে) হতো না।’
-
গরু জবাইর জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন করল উত্তর প্রদেশ
জুন ১০, ২০২০ ১২:৫৮ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার গরু জবাই করলে ১০ বছরের কারাদণ্ডের ব্যবস্থা করেছে। গতকাল (মঙ্গলবার) রাজ্য মন্ত্রিসভায় ‘গো-হত্যা প্রতিরোধ (সংশোধিত) অধ্যাদেশ-২০২০’ অনুমোদিত হয়েছে।
-
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার ফল ভুগতে হবে: মমতাকে অমিত শাহের হুঁশিয়ারি
জুন ০৯, ২০২০ ১৪:৫৭ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতার ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের উদ্দেশ্যে দিল্লি থেকে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ওই হুঁশিয়ারি দিয়েছেন।
-
ভারতে করোনায় রেকর্ড মৃত্যু: দিল্লি, মহারাষ্ট্রসহ ৪ রাজ্যের পরিস্থিতি ভয়াবহ
জুন ০৯, ২০২০ ১০:৩৩ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা একনাগাড়ে বেড়ে চলেছে। দেশে এই প্রথম একদিনে করোনা আক্রান্ত হয়ে তিনশ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ হয়েছে। একইসময়ে ৯ হাজার ৯৮৭ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।
-
চীনের সঙ্গে বিবাদ নিয়ে সিডিএস ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাজনাথের বৈঠক
জুন ০৮, ২০২০ ১৩:৪৬ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত বিবাদকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। আজ (সোমবার) গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।