‘আমরা সবাই একটি ভালো চুক্তির জন্য ভিয়েনায় এসেছি’
https://parstoday.ir/bn/news/iran-i101078-আমরা_সবাই_একটি_ভালো_চুক্তির_জন্য_ভিয়েনায়_এসেছি’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশ একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, “পশ্চিমা দেশগুলো এত বছর ধরে কথার কথা বলে এসেছে, অর্থবহ ও সুন্দর চুক্তির জন্য এটাই সেরা সময়।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০২১ ১৪:৩৪ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপ (সাম্প্রতিক ছবি)
    ভিয়েনা সংলাপ (সাম্প্রতিক ছবি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশ একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, “পশ্চিমা দেশগুলো এত বছর ধরে কথার কথা বলে এসেছে, অর্থবহ ও সুন্দর চুক্তির জন্য এটাই সেরা সময়।”

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া গতরাতের এক পোস্টে এসব কথা বলেছেন আবদুল্লাহিয়ান। গতকাল (বৃহস্পতিবার) ভিয়েনায় নতুন করে সংলাপ শুরুর কিছুক্ষণ পরই তিনি একথা বলেন। ইরানের ওপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্য নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদল্লাহিয়ান

আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেছেন, “পশ্চিমা দেশগুলোর জানা উচিত, গত আট বছর ধরে তারা অনেক কথা বলেছে এবং ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছে, এখন কাজের সময়।” তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা উদ্বেগ নাকচ করে বলেন, তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং মার্কিন নিষেধাজ্ঞা সরানোর সঙ্গে পশ্চিমা উদ্বেগ দূর করার সম্পর্ক রয়েছে।

এদিকে রাশিয়া বলেছে, ইরান যে দুটি প্রস্তাব উপস্থাপন করেছে তা সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গতকাল একথা বলেন।#    

পার্সটুডে/এসআইবি/১০