ইরানের হজযাত্রীদের জন্য বাধা সৃষ্টি করছেন সৌদি শাসকরা
-
আয়াতুল্লাহ আহমাদ খাতামি
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইরানের হজযাত্রীদের জন্য বাধা সৃষ্টি করছেন সৌদি শাসকরা। এজন্যই তারা ইরানি হাজীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে চান না।
তেহরানে জুমা নামাজের খুতবায় তিনি আরো বলেছেন, সৌদি আরবের মূর্খ শাসকরা এখনো একগুঁয়ে আচরণ করছেন এবং ইরানি জাতির দাবিকে বিবেচনায় নিচ্ছেন না। আয়াতুল্লাহ খাতামি হজযাত্রীদের বিষয়ে সৌদি শাসকদের নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমরা হজ করতে চাই নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে।” তিনি বলেন, ইরানের জনগণ অত্যন্ত মর্যাদাবান; তারা কখনো অবজ্ঞা ও অনিরাপত্তা মেনে নেবে না।
ইরানের এ আলেম বলেন, ইরানের প্রচেষ্টা সত্ত্বেও সৌদি শাসকরা ইরানের নাগরিকদের জন্য হজ পালনে বাধা সৃষ্টি করছে। গত বছর মিনায় ভয়াবহ ট্রাজেডির কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খাতামি বলেন, ওই ঘটনা প্রমাণ করে সৌদি শাসকরা হজের মতো এতবড় গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে অযোগ্য।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭