সিরিয়ায় ইরানের আরো ৪ সামরিক উপদেষ্টা ইসরাইলি গুপ্ত হত্যার শিকার
https://parstoday.ir/bn/news/iran-i133562-সিরিয়ায়_ইরানের_আরো_৪_সামরিক_উপদেষ্টা_ইসরাইলি_গুপ্ত_হত্যার_শিকার
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের আরো ৪ সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ২০, ২০২৪ ১৭:৫৩ Asia/Dhaka

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের আরো ৪ সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হয়েছেন।

আজ (শনিবার) এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের চার সামরিক উপদেষ্টা শহীদ হওয়ার পাশাপাশি সিরিয়ারও কয়েকজন সেনা মারা গেছেন।

রাজধানীর মেজ্জা এলাকার একটি তিন তলা বাড়িতে ইহুদিবাদী ইসরাইল ওই হামলা চালায়। মেজ্জা এলাকায় বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। ইহুদিবাদ ইসরাইল দীর্ঘদিন ধরে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, আবারো বর্বর ও অপরাধী ইহুদিবাদী সেনারা দামেস্ক শহরের ওপর আগ্রাসন চালিয়েছে এবং এতে ইরানের চারজন সামরিক উপদেষ্টা ও সিরিয়ার কয়েকজন সেনা সদস্য শহীদ হয়েছেন।” গত ২৫ ডিসেম্বর সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন ইরানের কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডের জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি। এর কিছুদিনের মধ্যেই এই হামলা হলো।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।