ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i157296-ইরান_আঞ্চলিক_শান্তি_ও_স্থিতিশীলতার_রক্ষায়_প্রতিশ্রুতিবদ্ধ_পেজেশকিয়ান
পার্সটুডে-প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন: ইরান এ অঞ্চলে শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
(last modified 2026-02-23T14:15:50+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২০:০২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে-প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন: ইরান এ অঞ্চলে শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে জানায়, পেজেশকিয়ান আরও বলেন: আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য যে-কোনো পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতির বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।
এক্স সোশ্যাল নেটওয়ার্কে ইংরেজিতে লেখা এক বার্তায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন: সাম্প্রতিক আলোচনায় কার্যকর প্রস্তাব বিনিময় অন্তর্ভুক্ত ছিল এবং আশাব্যঞ্জক ইঙ্গিত এসেছে।
রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন: তবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং সম্ভাব্য যে-কোনো পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতির বিষয়টি আমরা বিবেচনা করে রেখেছি।#

পার্স টুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।