আমাদের যন্ত্রণাদায়ক আক্রমণের পরিণতি ভোগের জন্য শত্রুকে প্রস্তুত থাকতে হবে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i157608-আমাদের_যন্ত্রণাদায়ক_আক্রমণের_পরিণতি_ভোগের_জন্য_শত্রুকে_প্রস্তুত_থাকতে_হবে_আইআরজিসি
পার্সটুডে-ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার বলেছেন, আমাদের আরো নতুন ধরণের অস্ত্র সামনের দিকে আসছে এবং এখনো সেগুলোর ব্যাপক ব্যবহার শুরু হয়নি।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৭, ২০২৬ ১৬:৩৮ Asia/Dhaka
  • আইআরজিসির কমান্ডার নাঈনি 
    আইআরজিসির কমান্ডার নাঈনি 

পার্সটুডে-ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার বলেছেন, আমাদের আরো নতুন ধরণের অস্ত্র সামনের দিকে আসছে এবং এখনো সেগুলোর ব্যাপক ব্যবহার শুরু হয়নি।

তাসনিম বার্তাসংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কমান্ডার নাঈনি আরো বলেছেন, আগ্রাসীদেরকে কঠিন শিক্ষা দেয়ার জন্য আমরা দীর্ঘ মেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিয়েছি।

তিনি আরো বলেছেন, আমাদের যে কোনো বড় ধরণের যন্ত্রণাদায়ক আক্রমণের পরিণতি ভোগ করার জন্য শত্রুকে প্রস্তুত থাকতে হবে।

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামি নিয়া ইরানের তিন নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-মার্কিন অবস্থানের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর ব্যাপক সামরিক অভিযানের কথা উল্লেখ করে বলেছেন, ইরান না চাইলেও অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর আগে আমরা সতর্ক করে বলেছিলাম, শত্রু যদি কোনো ভুল করে বসে তাহলে তাদেরকে কঠোর ও দাঁতভাঙা জবাব দেয়া হবে।

তিনি বলেন, আলোচনা চলাকালীন অবস্থায় শত্রুরা এই নিয়ে দুইবার হামলা চালালো। তারা এমন সময় কূটনৈতিক প্রচেষ্টার পিঠে ছুরি মারলো যখন তারা দাবি করেছিল যে সংলাপকেই তারা অগ্রাধিকার দেবে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামি নিয়া আরো বলেন, এই যুদ্ধ সম্পূর্ণ ইরানের আত্মরক্ষামূলক যুদ্ধ। কেননা আমরা দেশ এবং জাতিকে রক্ষা করছি। এ কারণে আমাদের সেনাদের মনোবল তুঙ্গে রয়েছে এবং দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সেনারা উচ্চ মানসিক শক্তি নিয়ে যুদ্ধ করে যাচ্ছে।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।