আমরা যুদ্ধবিরতি চাই না: ইরানের সংসদ স্পিকার
-
কলিবফ
পার্সটুডে – ইরানের পার্লামেন্ট স্পিকার জোর দিয়ে বলেছেন, আগ্রাসীকে শিক্ষা দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো ইরানের ওপর আক্রমণের কথা চিন্তাও না করে।
পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত পেজে লিখেছেন, “নিশ্চিতভাবেই আমরা যুদ্ধবিরতির পেছনে ঘুরছি না। আমরা মনে করি আগ্রাসীকে এমন জবাব দিতে হবে, যাতে সে এমন শিক্ষা পায় যে ভবিষ্যতে আর কখনো প্রিয় ইরানের ওপর আক্রমণের কথা চিন্তাও না করে।”
তিনি আরও বলেন, “দখলদার ইসরায়েল তার লজ্জাজনক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ‘যুদ্ধ–আলোচনা–যুদ্ধবিরতি এবং তারপর আবার যুদ্ধ’—এই চক্রটি অব্যাহত রাখতে চায়, যাতে তার আধিপত্য প্রতিষ্ঠিত থাকে। আর আমরা এই চক্রটাকেই ভেঙে দেব।”
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।