ইরান ও ইরানিরা শত্রুদের প্রধান টার্গেটে রয়েছে: ইরান সরকারের মুখপাত্র
-
ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি
পার্সটুডে- ইরান সরকারের মুখপাত্র বলেছেন, শত্রুদের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানকে ছিঁড়ে ছিন্নভিন্ন করা।
পার্সটুডে জানিয়েছে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের গান্ধি হাসপাতাল পরদর্শনে গিয়ে আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, শত্রুদের প্রধান লক্ষ্যই হচ্ছে ইরানকে ভেঙে টুকরো টুকরো করা, তাদের টার্গেট হচ্ছে ইরান ও ইরানিরা এবং তাদের জীবনকে বিষিয়ে তোলা।
ইরান সরকারের মুখপাত্র বলেন, আপনাদের ভুলে গেলে চলবে না যে মার্কিন সিনেটর সরাসরি বলেছেন, বিশ্বের ৩১ শতাংশ তেলের রিজার্ভ রয়েছে ইরানে ও ভেনিজুয়েলায়-এখানে আমাদের অংশের কি হবে? আমাদেরকে অবশ্যই এই দুই দেশের তেলের ভাগিদার হতে হবে। সুতরাং মনে রাখবেন ইরানে হামলার উদ্দেশ্য মূলত এটাই।
তিনি আরো বলেন, চলতি বছরের যুদ্ধ ও সংঘাতে আমাদের বহু নারী ও শিশু শহীদ হয়েছে যাদের মধ্যে ১৯৩ জন ছিল ১৮ বছরের নীচে। সবচেয়ে কম বয়সি শহীদের মধ্যে রয়েছে মাত্র ৮ মাসের একটি শিশু। আহতের মধ্যে চার মাসের কন্যা শিশুও রয়েছে।
একইভাবে এ কয়দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৫২টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।