জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী প্রস্তাব গ্রহণ অবাস্তব: ইরাভানি
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি এক চিঠিতে নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী প্রস্তাব গ্রহণকে বাস্তবতাকে অস্বীকার করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেছেন ইরান এই প্রস্তাব মানবে না।
পার্সটুডে জানিয়েছে আমির সাঈদ ইরাভানি জাতিসংঘে লেখা তার ওই চিঠিতে নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী প্রস্তাব পাস করাকে ইরানের বিরুদ্ধে প্রকাশ্য জুলুম অভিহিত করে তিনি বলেন, এই প্রস্তাবে সত্যকে উপেক্ষা করা হয়েছে এবং ইরান এটাকে প্রত্যাখ্যান করেছে।
ইরাভানি বলেছেন, এ ধরনের প্রস্তাব গ্রহণ করে নিরাপত্তা পরিষদের বিশ্বাস যোগ্যতায় আঘাত হানা হয়েছে যা এই সংস্থার কার্যক্রমের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
তিনি বলেন ইরান বিরোধী প্রস্তাব গ্রহণের অর্থ হচ্ছে কয়েকটি প্রভাবশালী দেশ নিজেদের লক্ষ্য অর্জনের জন্য এই পরিষদে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুকারী যুক্তরাষ্ট্র এর সাথে জড়িত।
ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপ প্রকাশ্য জুলুম ও বেআইনি এবং এটা আন্তর্জাতিক অধিকার ও জাতিসংঘ নীতিমালার লঙ্ঘন। এখানে আগ্রাসীদের আচরণ এবং তাদের শান্তি বিরোধী কর্মকান্ডকে উপেক্ষা করা হয়েছে।
জাতিসংঘে ইরানের প্রতিনিধি আরো বলেন, নিরাপত্তা পরিষদের উচিত ইরানে হামলা বন্ধ করতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে বাধ্য করা এবং যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।