ইরানের পরমাণু স্থাপনার ব্যাপারে আইএইএ’র উদাসীনতা দুঃখজনক: বাকায়ি
-
ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানের পারমাণবিক স্থাপনার ওপর আগ্রাসনের বিষয়ে আইএএইএ-এর উদাসীনতাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন।
পার্সটুডে জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাকায়ি বলেছেন, “পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গৃহীত পদক্ষেপগুলো চরম অপরাধ। আইএইএ’র নিয়ম অনুযায়ী, এই পদক্ষেপগুলো অপরাধমূলক।”
আইএএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির উদাসীনতার সমালোচনা করে বাকায়ি বলেন, গ্রোসি বহুবার অত্যন্ত ভুল পন্থা অবলম্বন করেছেন এবং আগ্রাসনকারীদের নিন্দা করার পরিবর্তে, তিনি তার সাক্ষাৎকারে এমন সব শব্দ ব্যবহার করেন যা সমস্যাকে আরও জটিল করে তোলে।
ইসমাইল বাকায়ি আরো বলেছেন, "দুর্ভাগ্যবশত, আইএইএ’র মহাপরিচালক এই দুই বছরে সমর্থনযোগ্য ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারেননি, কারণ তিনি নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন এবং তাঁর মধ্যে নিরপেক্ষতার অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে, সংস্থাটির সর্বপ্রথম উচিত আইন লঙ্ঘনের নিন্দা জানানো যদিও আমরা এর আগে এমন কিছু দেখিনি।"#
পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩১