পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক; মূল্যায়ন শেষে আলোচনার সিদ্ধান্ত হবে
https://parstoday.ir/bn/news/iran-i158378-পাক_প্রধানমন্ত্রীর_সঙ্গে_ইরানি_প্রতিনিধিদলের_বৈঠক_মূল্যায়ন_শেষে_আলোচনার_সিদ্ধান্ত_হবে
পার্সটুডে- ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে।
(last modified 2026-04-11T12:44:23+00:00 )
এপ্রিল ১১, ২০২৬ ১৮:৩০ Asia/Dhaka
  • পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক; মূল্যায়ন শেষে আলোচনার সিদ্ধান্ত হবে

পার্সটুডে- ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদকের রিপোর্ট অনুযায়ী, মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় মূল্যায়ন শেষে ইরানি প্রতিনিধি দল মার্কিন দলের সঙ্গে আলোচনা বিষয়ে সিদ্ধান্ত নেবে।

 প্রায় ৩০০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স প্রতিনিধিদলে রয়েছেন। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন। ভ্যান্স তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন