ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু; লেবানন ইস্যুতে অনড় তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i158388-ইরান_ও_যুক্তরাষ্ট্রের_মধ্যে_আলোচনা_শুরু_লেবানন_ইস্যুতে_অনড়_তেহরান
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচনা শেষ পর্যন্ত শুরু হয়েছে। 
(last modified 2026-04-11T12:55:32+00:00 )
এপ্রিল ১১, ২০২৬ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু; লেবানন ইস্যুতে অনড় তেহরান

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচনা শেষ পর্যন্ত শুরু হয়েছে। 

ইসলামাবাদ থেকে ইরানি সংবাদদাতারা জানিয়েছেন, ইসলামাবাদে ব্যাপক কূটনৈতিক শলা-পরামর্শ হয়েছে এবং ইরানের শর্তগুলো পূরণের বিষয়ে অগ্রগতির প্রেক্ষাপটে আলোচনায় বসেছে ইরানি প্রতিনিধিদল।

লেবাননে ইসরায়েলি  হামলা সীমিত হয়েছে- যা যুদ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানের সম্পদ মুক্ত করার বিষয়টি গৃহীত হয়েছে। এ বিষয়ে আরও নির্ভুল কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই বিষয়গুলো চূড়ান্ত করতে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হবে। এ কারণে বৈঠকে যোগ দিয়েছে ইরান।

ইরান মনে করে, লেবাননে যুদ্ধবিরতি এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি এবং যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো ইসরায়েলকে এই অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করা। ইরানি প্রতিনিধিদল পাকিস্তানি মধ্যস্থতার মাধ্যমে এবং আলোচনার কক্ষেও বিষয়টির ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে।

ইরানি প্রতিনিধিদল এর আগের আলোচনাগুলোয় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবং প্রতিপক্ষের প্রতি সংশয় প্রকাশ করে পাকিস্তানের মধ্যস্থতায় এই দফার আলোচনায় অংশগ্রহণ করেছে। কিন্তু ইরান বারবারই বলছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরণের আস্থা-বিশ্বাস রাখতে পারছে না। ইরান এ ধরণের মনোভাব নিয়েই আলোচনায় অংশ নিচ্ছে।

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন