পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল জাতীয় স্বার্থ রক্ষাকারী: ইরানের প্রেসিডেন্ট
-
পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পাকিস্তানে আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদল ইরানের স্বার্থ রক্ষাকারী এবং এই লক্ষ্যেই তারা সাহসিকতার সঙ্গে আলোচনা করবে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানে উপস্থিত ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পুরোপুরি ইরানের স্বার্থ রক্ষা করবে এবং এই উদ্দেশ্যে তারা সাহসিকতার সঙ্গে আলোচনা চালাবে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের প্রতি সরকারের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আলোচনা থেকে যে ফলাফলই আসুক না কেন, সরকার জনগণের সেবা করে যাবে।
সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। ইরান বলেছে, আমেরিকার প্রতি আস্থা-বিশ্বাস না থাকা সত্ত্বেও তারা আলোচনায় অংশ নিচ্ছে। পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল এখনও ট্রিগারে রয়েছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।