হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা পুরোপুরি ইরানের হাতে রয়েছে: ইরান
-
মানুচেহর মোত্তাকি
পার্সটুডে- আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিইউ এর নির্বাহী পরিষদের প্রধান এক সভায় বলেছেন, হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। তিনি বলেন: মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে আইপিইউ-এর কঠোর অবস্থান গ্রহণ করা প্রয়োজন।
ইরানের সংসদের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য দিয়ে ইরনা জানিয়েছে, আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিইউ-এর নির্বাহী পরিষদের প্রধান মানুচেহর মোত্তাকি, যিনি সংসদের কয়েকজন সদস্যের নেতৃত্বে আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫২তম অধিবেশনে অংশ নিতে তুরস্কে গেছেন। তিনি শুক্রবার ১৭ এপ্রিল আইপিইউ সাধারণ সভায় ভাষণ দিয়েছেন।
সভায় তিনি বলেছেন: আমি এবং আমার সফরসঙ্গী প্রতিনিধিদল এমন একটি দেশ থেকে এই অধিবেশনে অংশগ্রহণ করছি, যা গত ১০ মাসে দুটি সামরিক যুদ্ধ এবং একটি সশস্ত্র সন্ত্রাসী অভ্যুত্থানের শিকার হয়েছে।
তিনি আরও বলেন: “আমেরিকার অপরাধী সরকার এবং ইসরায়েলের অবৈধ, জবরদখলকারী ও শিশুহত্যাকারী শাসনব্যবস্থা ইরানের বিরুদ্ধে ওই দুটি সামরিক আগ্রাসন ও সন্ত্রাসী অভ্যুত্থানের মাধ্যমে ইরান সরকারের পতন এবং আমার দেশকে বিভক্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে”।
মানুচেহর মোত্তাকি আরও বলেন: “২০২৫ সালের মে মাসে, মার্কিন সরকার একটি কৌশলগত ছল চাতুরি করে এবং একটি দেশের মাধ্যমে বার্তা পাঠিয়ে আলোচনার অনুরোধ জানায়। ওমানের মধ্যস্থতায় ৫ দফা আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তী দফার আগেই, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে গত বছরের জুন মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা এবং অন্যান্য শহরে বোমা হামলা চালিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম যুদ্ধ শুরু করে।”
মোত্তাকি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বিজ্ঞানী এবং নারী ও শিশুসহ এক হাজারেরও বেশি নিরীহ মানুষকে শহীদ করেছে। তিনি যোগ করেন: সনদের ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের বৈধ অধিকার রক্ষায় ইরানের কঠোর জবাব এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর মধ্যে একটি ঘাঁটি ও তেল আবিব, হাইফা ও সমগ্র অধিকৃত অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলা ১২ দিনের বেশি তারা সহ্য করতে পারেনি এবং এ কারণে তারা যুদ্ধবিরতির দাবি জানিয়েছিল।#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন