যুক্তরাষ্ট্র আমাদের নতুন অস্ত্র নিয়ে আতঙ্কে আছে: ইরানি অ্যাডমিরাল
-
যুক্তরাষ্ট্র আমাদের নতুন অস্ত্র নিয়ে আতঙ্কে আছে: ইরানি অ্যাডমিরাল
পার্স টুডে - ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার, ইরানি সশস্ত্র বাহিনী আরব সাগর থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে উল্লেখ করে বলেছেন: শত্রু অবশ্যই আমাদের কাছ থেকে এমন একটি অস্ত্র দেখবে যা দেখে তারা খুব ভয় পাবে।
পার্সটুডের জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে বলেছেন যে, তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রু সমুদ্রপথে ইরানের আরও কাছে চলে এসেছে। তিনি সতর্ক করে বলেছেন: শত্রুরা যদি এগিয়ে আসে, আমরা দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নেব এবং আমাদের শহীদদের প্রতিশোধ নিতে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানি অ্যাডমিরাল জোর দিয়ে বলেন: শীঘ্রই, তারা অবশ্যই আমাদের কাছ থেকে এমন একটি অস্ত্র দেখবে যা দেখে তারা খুব ভয় পাবে এবং যা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে! আমি শুধু আশা করি তাদের যেন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে না যায়!
তার মতে, আমেরিকানরা সোমালি জলদস্যুদের চেয়েও খারাপ, কারণ সোমালি জলদস্যুরা দারিদ্র্যের কারণে জলদস্যুতা করেছিল, কিন্তু মার্কিনিরা জলদস্যুতার পাশাপাশি জিম্মি করার বিষয়টিও যুক্ত করেছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের ব্যর্থতার কথা উল্লেখ করে অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন যে, জাহাজগুলো আমাদের বন্দর ছেড়েছে এবং কিছু তাদের গন্তব্যে পৌঁছেছে বা ইরানের বন্দরে নোঙর করেছে।
সেনাবাহিনীর নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেন: বিপ্লবের সর্বোচ্চ নেতার কথা অনুযায়ী, সমুদ্রে শত্রুকে একটি শক্তিশালী আঘাত হানতে হবে, আমরা অবশ্যই শত্রুকে একটি দুঃখজনক আঘাত হানব।#
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন