আরাকচি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা প্রকল্প আসলে অচলাবস্থার প্রকল্প
https://parstoday.ir/bn/news/iran-i159150-আরাকচি_যুক্তরাষ্ট্রের_স্বাধীনতা_প্রকল্প_আসলে_অচলাবস্থার_প্রকল্প
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের “স্বাধীনতা প্রকল্প” আসলে “অচলাবস্থার প্রকল্প”।
(last modified 2026-05-05T00:35:36+00:00 )
মে ০৫, ২০২৬ ০৯:০৫ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের “স্বাধীনতা প্রকল্প” আসলে “অচলাবস্থার প্রকল্প”।

পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে লিখেছেন: হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের “স্বাধীনতা প্রকল্প” বাস্তবে “অচলাবস্থার প্রকল্প”।

তিনি আরো বলেন, হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি স্পষ্টভাবে দেখায় কোনো রাজনৈতিক সংকটের সামরিক সমাধান নেই।

"স্বাধীনতা প্রকল্প” আসলে “অচলাবস্থার প্রকল্প”—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পাকিস্তানের প্রচেষ্টায় যখন আলোচনা এগিয়ে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের উচিত সতর্ক থাকা যাতে দুষ্টচক্রের প্ররোচনায় আবার কোনো জটিল পরিস্থিতিতে জড়িয়ে না পড়ে; একই সতর্কতা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য।#

পার্সটুডে/এস এ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন