যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলতে ব্যর্থ হয়েছে: নিকজাদ
-
ইরানের সংসদের ভাইস স্পিকার আলী নিকজাদ
পার্সটুডে- হরমুজ প্রণালী খুলতে এবং ইরানকে ভেঙে টুকরো টুকরো করার মার্কিন ষড়যন্ত্রের ব্যর্থতার কথা উল্লেখ করে ইরানের সংসদের ভাইস স্পিকার জোর দিয়ে বলেছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ঔদ্ধত্য ও দাম্ভিক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের ভাইস স্পিকার আলী নিকজাদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি হরমুজ প্রণালী মুক্ত করবেন, কিন্তু তিনি তা এখন পর্যন্ত পারেননি এবং আগামিতেও পারবেনও না। প্রতিদিন ১০০ থেকে ১৪০টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে এবং এই কৌশলগত জলপথ দিয়ে বছরে ৬ থেকে ৭ বিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। বিশ্বের ৬০ শতাংশ তেল ভান্ডার ভেনিজুয়েলা, সৌদি আরব এবং ইরানে রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন: আমেরিকা ভেবেছিল যে ভেনিজুয়েলাকে দখল করে এবং সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করে তারা ইরানকে গ্রাস করতে পারবে এবং বিশ্বের ৬০ শতাংশ তেল নিজেদের দখলে নিতে পারবে। কিন্তু ইরানের তেল তাদের নিয়ন্ত্রণে থাকবে না। নিকজাদ আরও বলেন: "ইরানের পারমাণবিক বোমা হলো স্বয়ং হরমুজ প্রণালী। অন্যদিকে, বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, পারস্য উপসাগর আমাদের; সেখানে আমেরিকার কোনো স্থান নেই এবং পারস্য উপসাগর তার যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।"#
পার্সটুডে/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন