ট্রাম্পকে ইরানের ইতিহাস পড়তে বললেন উপ-সেনাপ্রধান
-
আলিরেজা শেখ
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান আলিরেজা শেখ বলেছেন,ইরানকে ধ্বংস করার ব্যাপারে ট্রাম্প যেসব উল্টাপাল্টা কথাবার্তা বলছেন তা ইরানি জাতি সম্পর্কে তাদের কৌশলগত ভুল। তিনি জোর দিয়ে বলেন,ইরান একটি সভ্যতা। আর সভ্যতা কখনো বোমা দিয়ে ধ্বংস করা যায় না।
পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে,তিনি ইরানের শত্রুদের সতর্ক করে বলেছেন, আপনারা ইরানের জাতি ও ইরানের সশস্ত্র বাহিনীর অতীত সম্পর্কে জানার পর ইরান সম্পর্কে কথা বলুন। আমাদের সভ্যতা, ইতিহাস ও ভৌগোলিক অবস্থানের দিকে তাকান,তারপর মন্তব্য করুন।
তিনি আরও বলেন,ইরানকে ধ্বংস করার মতো শব্দাবলী উচ্চারন করাটা একটি কৌশলগত ভুল, শত্রুরা এই জাতি, ইতিহাস ও সভ্যতাকে সঠিকভাবে চেনে না বলেই এমন কথা বলতে পারছে।
ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ জোর দিয়ে বলেন,প্রতিষ্ঠার পর থেকেই ইরান নানা পরিবর্তন ও যুদ্ধের মধ্যে থেকেছে,কিন্তু সবসময় অস্তিত্ব বজায় রেখেছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। ইরান বিজয়ী ছিল, আছে এবং থাকবে—কারণ ইরান একটি সভ্যতা, আর সভ্যতা কখনো বোমা দিয়ে ধ্বংস করা যায় না।#
পার্সটুডে/এসএ/৬