ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন: হারেৎজের স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/iran-i159242-ইরানের_বিরুদ্ধে_যুদ্ধ_করতে_গিয়ে_ট্রাম্প_আটকে_পড়েছেন_হারেৎজের_স্বীকারোক্তি
পার্সটুডে- ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ স্বীকার করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জীবনে প্রথমবারের মতো অনেক বড় ভুল সিদ্ধান্তের কারণে ব্যাপক মূল্য দিচ্ছেন এবং এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে যে, তিনি আর এর দায় এড়াতে পারবেন না।
(last modified 2026-05-08T05:04:54+00:00 )
মে ০৮, ২০২৬ ১১:০৩ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ স্বীকার করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জীবনে প্রথমবারের মতো অনেক বড় ভুল সিদ্ধান্তের কারণে ব্যাপক মূল্য দিচ্ছেন এবং এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে যে, তিনি আর এর দায় এড়াতে পারবেন না।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক নিবন্ধে লিখেছে, “দুই মাসেরও বেশি সময় ধরে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টার পর, ডোনাল্ড ট্রাম্প একগুঁয়ে, অভিজ্ঞ এবং নির্ভীক শত্রুর বিরুদ্ধে এমনভাবে অচলাবস্থার জালে আটকা পড়েছেন, যে শত্রু কোনো নির্দেশ মানে না।”

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদপত্রটি জোর দিয়ে বলেছে, ট্রাম্প যে দ্রুত ও অভাবনীয় বিজয়ের স্বপ্ন দেখেছিলেন তা সম্ভব নয় এবং তার কাছে কেবল দুটি বিকল্প রয়েছে: ক্ষতি মেনে নিয়ে ছাড় দেয়াসহ একটি রাজনৈতিক চুক্তি, অথবা একটি দীর্ঘ, ব্যয়বহুল এবং রক্তক্ষয়ী যুদ্ধ; এমন একটি যুদ্ধ যা জনগণের কাছে তার অবস্থানকে ধ্বংস করে দেবে।

হারেৎজ আরও বলেছে: “প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রতি কোনো সরাসরি হুমকি ছাড়াই যুদ্ধ শুরু করেছেন। তিনি সম্ভবত ভেবেছিলেন যে একটি স্বল্পমেয়াদী আক্রমণ (৪৭ বছর পর) ইরানি শাসনের পতন ঘটাতে পারবেন এবং তার নাম একটি নেপোলিয়নীয় কৃতিত্ব হিসেবে লিপিবদ্ধ হবে, কিন্তু এটি ছিল একটি গুরুতর ভুল।

ইসরায়েলি পত্রিকাটি জোর দিয়ে বলেছে: ট্রাম্প এখন, তার ৮০তম জন্মদিনের প্রাক্কালে, প্রথমবারের মতো একটি ভুল সিদ্ধান্তের মূল্য পরিশোধ করছেন। কোনো পরিমাণ অর্থই তাকে এই সংকট থেকে বের করে আনতে পারবে না। তাই, তিনি ভাগ্যকে মেনে নিতে পারছেন না এবং হুমকি, প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি বা ইচ্ছার মাধ্যমে নিজের ইচ্ছামতো যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন