ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফেব্রুয়ারির তুলনায় এখন ১২০ শতাংশ: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i159258-ইরানের_ক্ষেপণাস্ত্র_সক্ষমতা_ফেব্রুয়ারির_তুলনায়_এখন_১২০_শতাংশ_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন উসকানিমূলক পদক্ষেপের পরিণতির বিষয়ে সতর্ক করে বলেছেন, দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমাদের প্রস্তুতি এক হাজার শতাংশ।
(last modified 2026-05-09T02:17:02+00:00 )
মে ০৯, ২০২৬ ০৮:০২ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন উসকানিমূলক পদক্ষেপের পরিণতির বিষয়ে সতর্ক করে বলেছেন, দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমাদের প্রস্তুতি এক হাজার শতাংশ।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের নতুন দুঃসাহসিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এক বার্তায় লিখেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধান সামনে আসে, তখনই যুক্তরাষ্ট্র একটি অবিবেচক সামরিক দুঃসাহসিকতায় জড়িয়ে পড়ে। এটি কি কেবল চাপ প্রয়োগের একটি অন্ধ কৌশল? নাকি কোনো ষড়যন্ত্রকারীর প্রতারণা, যে আবারও মার্কিন প্রেসিডেন্টকে নতুন এক সংকটে টেনে নিতে চায়?

তিনি বলেন, কারণ যাই হোক না কেন, ফলাফল সবসময় একই—ইরানিরা কখনোই চাপের কাছে মাথা নত করে না, কিন্তু কূটনীতিই সবসময় বলি হয়।

আরাকচি আরও বলেন, এটাও বলতে হবে যে, সিআইএ ভুল করছে। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ সক্ষমতা ২৮ ফেব্রুয়ারির তুলনায় ৭৫ শতাংশ নয়; সঠিক সংখ্যা হলো ১২০ শতাংশ। আর নিজেদের জনগণকে রক্ষার জন্য আমাদের প্রস্তুতি ১০০০ শতাংশ!#

পার্সটুডে/এসএ/৯