আন্তর্জাতিক সমাজ এক নতুন বিশ্ব ব্যবস্থার দ্বারপ্রান্তে: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i159460-আন্তর্জাতিক_সমাজ_এক_নতুন_বিশ্ব_ব্যবস্থার_দ্বারপ্রান্তে_কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন, বিশ্ব এক নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে রয়েছে।
(last modified 2026-05-18T04:51:10+00:00 )
মে ১৮, ২০২৬ ১০:৪৮ Asia/Dhaka
  • ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের 
কলিবফ
    ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন, বিশ্ব এক নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে রয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথার উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরানি জাতির প্রতিরোধ বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে; ভবিষ্যৎ অপেক্ষা করছে বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর জন্য।

কলিবফ আরও বলেন, চীনের প্রেসিডেন্টও যেমনটা বলেছেন, "এক শতাব্দীতে যা দেখা যায়নি, এমন একটি পরিবর্তনের দিকে সারা বিশ্ব দ্রুত এগিয়ে চলেছে।"

তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতির ৭০ দিনের প্রতিরোধ এই বিশ্ব পরিবর্তনের এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।