ইউসুফির রেকর্ড গড়ার মুহূর্ত ছিল ইরানি জাতির ইচ্ছাশক্তির প্রদর্শন: বাকায়ি
-
ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিখেছেন, “যে মুহূর্তে ইরানের জাতীয় ভারোত্তোলক আলিরেজা ইউসুফি ২৬১ কেজির ওজন তুললেন এবং বিশ্বরেকর্ড ভাঙলেন, সেই মুহূর্তে একটি জাতির অদম্য ইচ্ছাশক্তি প্রকাশ পেয়েছে।”
পার্সটুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ব্যক্তিগত পেইজে লিখেছেন, “যে মুহূর্তে আলিরেজা ইউসুফি ২৬১ কেজির ওজন নিয়ন্ত্রণ করলেন এবং বিশ্বরেকর্ড ভাঙলেন, তখন একটি জাতির ইচ্ছাশক্তি দৃশ্যমান হয়ে উঠেছিল।”
বাকায়ি জোর দিয়ে বলেন, “এই চ্যাম্পিয়নশিপের পদক এবং বিশ্বরেকর্ড ভাঙার গৌরব মিনাবের মজলুম শহীদদের উৎসর্গ করার মাধ্যমে শক্তি, আত্মমর্যাদা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার এক অনন্য দৃশ্য সৃষ্টি হয়েছে।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লেখেন,“আলিরেজা ইউসুফিকে অভিনন্দন; যিনি গর্বের সঙ্গে বিশ্বের উচ্চতম মঞ্চে ইরানের নাম উচ্চারণ করেছেন।”
ইরানের ১১০+ কেজি ওজন শ্রেণির ভারোত্তোলক আলিরেজা ইউসুফি এই প্রতিযোগিতায় ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি স্ন্যাচে ব্রোঞ্জ, ক্লিন অ্যান্ড জার্কে স্বর্ণ এবং মোট ফলাফলে রৌপ্য পদক অর্জন করেছেন।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।