যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত: মেজর জেনারেল আব্দুল্লাহি
-
মেজর জেনারেল আব্দুল্লাহি
পার্সটুডে- ইরানের খাতাম আল আম্বিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার জেনারেল আলী আব্দুল্লাহি ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন চাপিয়ে দেয়া যুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে একটি বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা, যিনি ইরানি জাতিকে সম্মান, মর্যাদা ও মহত্ত্ব দান করেছেন, যার ফলে মানবতার আধুনিক ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে, প্রিয় ইসলাম ও বিপ্লবী শিক্ষার পতাকাতলে, চাপিয়ে দেওয়া আমেরিকা-ইসরায়েলি যুদ্ধে শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও রুখে দাঁড়িয়ে দেশটি অন্যতম আশ্চর্যজনক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং ইসলামী ইরানকে কেন্দ্র করে বিশ্বশক্তির এক নতুন জ্যামিতির ভিত্তি স্থাপন করেছে।
ইরানিদের এই মহান প্রতিরোধ ও বিজয় দেখিয়ে দিয়েছে, ঐশি শক্তির প্রতি জাতির বিশ্বাস ও আস্থা এবং দেশীয় সক্ষমতার উপর নির্ভরতা যেকোনো অস্ত্র ও আগ্রাসনকে মোকাবেলা করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে সম্মান ও গৌরবের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।
বর্তমানে শত্রুর বিরুদ্ধে তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সন্ধিক্ষণে, যখন দেশের জন্য প্রয়োজন দ্বিগুণ সতর্কতা ও বুদ্ধিমত্তার তখন ইসলামী ইরানের শহীদদের, যেমন শহীদ আলী শামখানি, সৈয়দ আব্দুর রহিম মুসাভি, মোহাম্মদ পাকপুর, আজিজ নাসিরজাদেহ, আলিরেজা তাংসিরি, আবুল কাসেম বাবাইয়ান প্রমুখের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন, ইরানিদেরকে তাদের অধিকার, প্রাপ্য ও জাতীয় স্বার্থের প্রতি দৃঢ়তা ও অধ্যবসায়ের জন্য অনুপ্রাণিত করবে।
আমরা শত্রুদের সতর্ক করে দিচ্ছি, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য বিপ্লবী নেতার পরিকল্পনা ও কৌশলসমূহ যেমন, “শক্তিশালী ইরান” প্রতিষ্ঠার পরিকল্পনার আওতায় এই অঞ্চলের ভবিষ্যৎ এবং নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা নিশ্চিত করবে, যেখানে বিদেশীদের কোনো স্থান নেই।
আমি আমাদের শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাতের কসম খেয়ে বলছি, আমাদের দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী বেদনাদায়ক ঐতিহাসিক অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে দেবে না এবং ইনশাআল্লাহ, তারা শত্রুর উপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্তৃত্ব ও গৌরব প্রতিষ্ঠা করবে এবং আমরা যেকোনো আগ্রাসনের কঠোর ও ভয়ংকর জবাব দিতে প্রস্তুত।
আমরা শহীদদের ইমাম এবং শহীদ সেনাপতিদের পবিত্র আত্মার প্রতি সালাম জানাই এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন ইরানি জাতিকে জাতীয় ঐক্য রক্ষায়, রণাঙ্গনে মুজাহিদদের অভিভাবকত্ব পালনে ও সমর্থন প্রদানে গর্বিত করেন এবং ইরান ও ইরানিদের জন্য সম্মান ও গৌরবের নির্মাতাদের মধ্যে আমাদের নামও লিপিবদ্ধ করেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।