পিছু হটার কোনো প্রশ্নই আসে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i159682-পিছু_হটার_কোনো_প্রশ্নই_আসে_না_ইরান
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ইরানি জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, আত্মসমর্পণ ও পিছু হটার প্রশ্নই আসে না। তিনি লিখেছেন, ঐক্য ও সংহতি বজায় রাখাও সংগ্রামের আরেকটি ক্ষেত্র।
(last modified 2026-05-26T05:28:39+00:00 )
মে ২৬, ২০২৬ ১৩:১৭ Asia/Dhaka
  •  মোহাম্মদ বাকের জুলকাদর
    মোহাম্মদ বাকের জুলকাদর

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ইরানি জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, আত্মসমর্পণ ও পিছু হটার প্রশ্নই আসে না। তিনি লিখেছেন, ঐক্য ও সংহতি বজায় রাখাও সংগ্রামের আরেকটি ক্ষেত্র।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর তার প্রথম বার্তায় বলেছেন- সামরিক ময়দান, কূটনৈতিক ময়দান এবং জনগণের সরব উপস্থিতি ও সমাবেশ সাহসী প্রতিরোধের প্রমাণ বহন করছে এবং এই সব কিছু শত্রুকে অচল করে দিয়েছে।

তিনি আরও বলেন, এখন আগের যেকোনো সময়ের চেয়ে দেশে এখন বেশি ঐক্য ও সংহতির প্রয়োজন, যাতে আমেরিকা ও জায়োনিস্টরা এ ক্ষেত্রেও হতাশ হয়ে পড়ে।

জুলকাদর তার বার্তায় আরও বলেন, ঐক্য ও সংহতির ময়দানও সংগ্রামের আরেকটি ক্ষেত্র। বিভেদ সৃষ্টিকারী যেকোনো কথা ও পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টাই প্রিয় ইরানকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।