ইরানের শক্তিই এই নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকতে বাধ্য হবে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i159686-ইরানের_শক্তিই_এই_নিশ্চয়তা_দেবে_যুক্তরাষ্ট্র_প্রতিশ্রুতিবদ্ধ_থাকতে_বাধ্য_হবে_বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, এই নিশ্চয়তা আমাদের শক্তি এবং আগ্রাসীদেরকে আমাদের উচিত শিক্ষা দেওয়ার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
(last modified 2026-05-26T05:27:29+00:00 )
মে ২৬, ২০২৬ ১১:২৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, এই নিশ্চয়তা আমাদের শক্তি এবং আগ্রাসীদেরকে আমাদের উচিত শিক্ষা দেওয়ার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক সংবাদ সম্মেলনে ‘আলোচনায় যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তার কী কোনো নিশ্চয়তা আছে?’- এই প্রশ্নের জবাবে বলেন: এই নিশ্চয়তা হলো আমাদের শক্তি এবং আগ্রাসনকারীদেরকে ইরানি জাতির দেওয়া শিক্ষা। আমাদের প্রতিনিধিদলের প্রস্তুতির বিষয়ে বলতে গেলে, তা ইরানি জাতিরই প্রস্তুতি। ইরানি আলোচক প্রতিনিধিদল সার্বভৌমত্বেরই একটি অংশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, হুমকি এবং ব্যঙ্গচিত্র বিশ্বের অপর প্রান্তের রাজনীতিরই অংশ, আমরা অপর পক্ষের ধারণাকে তোয়াক্কা না করে নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করি।

তিনি আরো বলেছেন: নিশ্চয়তা নিয়ে চিন্তা করবেন না। যে দেশ ৪০ দিন ধরে দুটি পারমাণবিক শক্তির বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পেরেছে এবং শত্রুকে তার লক্ষ্যের জন্য অনুতপ্ত করতে পেরেছে, সেই দেশই ভবিষ্যতে তার শক্তি প্রদর্শন করতে পারবে।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।