আমেরিকার সঙ্গে আলোচনা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ইরানের স্পিকার
-
কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার এবং আলোচক দলের প্রধান সামাজিক মাধ্যমে এক বার্তায় লিখেছেন, “আমরা ছাড় বা সুবিধা আলোচনার মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আদায় করি; আলোচনায় কেবল সেগুলো প্রতিপক্ষকে বুঝিয়ে দিই।”
পার্সটুডের বরাতে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক্সে দেওয়া তিন দফা বার্তায় কলিবফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
বার্তার দ্বিতীয় অংশে তিনি বলেন,“কোনো প্রতিশ্রুতি বা কথার ওপর আমাদের আস্থা নেই; কেবল আচরণই আমাদের কাছে মানদণ্ড। প্রতিপক্ষ পদক্ষেপ নেওয়ার আগে আমরা কোনো পদক্ষেপ নেব না।”
তৃতীয় অংশে কলিবফ বলেন,“যেকোনো চুক্তির প্রকৃত বিজয়ী সে-ই, যে চুক্তির পরের দিন থেকেই আরও ভালোভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে।”#
পার্সটুডে/এস এ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।