লেবাননে ইসরায়েলি হামলা সহ্য করা হবে না: ইরানের সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি
-
ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র দখলদার ইসরায়েলি শাসনকে সতর্ক করে বলেছেন, লেবাননে চলমান অপরাধ ও আগ্রাসন অব্যাহত থাকলে তা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য সহনীয় হবে না।
পার্সটুডে জানিয়েছে, আবুল ফজল শেকারচি সোমবার লেবাননে ইসরায়েলি কর্মকাণ্ড সম্পর্কে একটি বার্তা প্রকাশ করেন। বার্তায় তিনি বলেন: “আগ্রাসী ও শিশুহত্যাকারী ইসরায়েলি শাসক গোষ্ঠী যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে এবং লেবাননের ভূখণ্ডে প্রকাশ্য আগ্রাসন চালিয়ে তিন হাজারেরও বেশি নিরীহ মানুষকে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, হত্যা করেছে এবং রক্তাক্ত করেছে। অথচ পশ্চিমা দেশগুলোর শাসকরা এসব মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে নীরবতা অথবা সমর্থনের পথ বেছে নিয়েছে।”
তিনি আরো বলেন, “বর্বর ইসরায়েল শাসক গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং তাদের সমর্থকদের সতর্ক করে দেওয়া হচ্ছে যে, লেবানের বিরুদ্ধে চলমান নৃশংস অপরাধ ও আগ্রাসন অব্যাহত থাকলে তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী তা সহ্য করবে না।”#
পার্সটুডে/এমবিএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।