হরমুজ প্রণালীতে নিয়ম-নীতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i159984-হরমুজ_প্রণালীতে_নিয়ম_নীতি_লঙ্ঘনের_জন্য_চড়া_মূল্য_দিতে_হবে_আইআরজিসি
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আইআরজিসির মহাকাশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা উল্লেখ করে এই বলে সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীর নিয়ম-নীতি লঙ্ঘনের জন্য কঠিন মূল্য দিতে হবে।
(last modified 2026-06-03T12:42:14+00:00 )
জুন ০৩, ২০২৬ ১৮:২৩ Asia/Dhaka
  • হরমুজ প্রণালীতে নিয়ম-নীতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে: আইআরজিসি

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আইআরজিসির মহাকাশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা উল্লেখ করে এই বলে সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীর নিয়ম-নীতি লঙ্ঘনের জন্য কঠিন মূল্য দিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে আকাশ থেকে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এই হামলা ও হরমুজ প্রণালীর বিধিনিষেধ লঙ্ঘনের জবাবে আইআরজিসির নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুক্ত ‘পানায়া’ নামের একটি জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

এছাড়া, মার্কিন বাহিনী পুনরায় আগ্রাসন চালিয়ে কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে আকাশ থেকে হামলা করে।

এর জবাবে অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের বিরুদ্ধে আইআরজিসির মহাকাশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।আইআরজিসি এর আগেও এই বলে সতর্ক করেছিল যে, কোনো আগ্রাসন হলে তার জবাব হবে আরও ভিন্নধর্মী ও কঠোর। পাশাপাশি হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করলে আগ্রাসী মার্কিন বাহিনীকে কঠিন মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।