যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতায় ইরানের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে হবে: গারিবাবাদী
-
• ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে বলেছেন: যতক্ষণ না ইরানের জাতীয় স্বার্থ সম্পূর্ণরূপে নিশ্চিত হচ্ছে, ততক্ষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা স্বাক্ষরিত হবে না।
পার্সটুডে জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী জোর দিয়ে বলেছেন, ইরানের কর্তৃত্বের বিষয়টি, জনগণের সমর্থন ও জনপ্রিয়তার উপর নির্ভর করে। তিনি বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি স্বাধীন দেশ এবং যা কিছু তার স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে সে নির্ধারণ করবে, সেই সিদ্ধান্ত সে নিজেই নেবে এবং কোনো দেশের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করবে না।
গারিবাবাদী আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণ এই ৪০ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিয়েছে। এই চূড়ান্ত জবাব তাদের জন্য এক বিরাট পরাজয় ডেকে এনেছে এবং ইরানের জন্য অত্যন্ত উজ্জ্বল বিজয় এনে দিয়েছে।
ইরানের এই ঊর্ধ্বতন কূটনীতিক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সর্বশেষ অবস্থা সম্পর্কে আরও বলেন: যতক্ষণ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান এই সিদ্ধান্তে উপনীত না হচ্ছে যে, এই সমঝোতা তার সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তার সমাধান করবে এবং ইরানের জাতীয় স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবেই কোনো সমঝোতা স্বাক্ষরিত হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভালোভাবে চলছে সে সম্পর্কে গারিবাবাদী বলেন: আমেরিকানদের এই সমঝোতা ও আলোচনার প্রয়োজন আছে এবং তা সুস্পষ্ট। কিন্তু আমরা তখনই আলোচনা প্রক্রিয়ায় যোগ দেব যখন ইরানের জাতীয় স্বার্থ পূরণ হবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা বর্তমানে কোনো আলোচনা প্রক্রিয়া এবং সমঝোতার প্রয়োজন অনুভব করছি না, যদি না সেই সমঝোতাটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।”#
পার্সটুডে/এমআরএইচ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।