আরাকচি: আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘোষণা হতে পারে
https://parstoday.ir/bn/news/iran-i160268-আরাকচি_আগামী_কয়েক_দিনের_মধ্যে_যুক্তরাষ্ট্রের_সঙ্গে_সমঝোতা_ঘোষণা_হতে_পারে
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গতরাতে টিভি সাক্ষাৎকারে বলেছেন, আমরা বিজয়কে স্থায়ী করার জন্য যে প্রক্রিয়া শুরু করেছি, তা এখন শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে।
(last modified 2026-06-13T00:34:11+00:00 )
জুন ১৩, ২০২৬ ০৮:৫৪ Asia/Dhaka
  •  আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গতরাতে টিভি সাক্ষাৎকারে বলেছেন, আমরা বিজয়কে স্থায়ী করার জন্য যে প্রক্রিয়া শুরু করেছি, তা এখন শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে।

এর ফল হলো ১৪ দফার একটি সমঝোতা স্মারক, তবে এটি এখনও স্বাক্ষরিত হয়নি। কাজ সম্পূর্ণ হলে আমি এর বিস্তারিত ব্যাখ্যা দেব। আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘোষণা হতে পারে।

তিনি আরো বলেন, এই আলোচনায় দুটি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপ হলো যুদ্ধের অবসান সংক্রান্ত সমঝোতা এবং দ্বিতীয় ধাপ হলো চূড়ান্ত চুক্তি। পারমাণু সংক্রান্ত বিষয় দ্বিতীয় ধাপের জন্য রাখা হয়েছে। যেসব বিষয়ে দ্রুত সমঝোতা সম্ভব ছিল, সেগুলো প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। প্রাথমিক সমঝোতাতেই লেবাননে যুদ্ধের অবসানের বিষয়ও রয়েছে। আমরা কখনোই লেবাননকে ভুলে যাই না।

রাখছি বলেন, যুদ্ধবিরতিতেও লেবানন অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ইসরায়েল তা লঙ্ঘন করেছে। আমরা তাদের শাস্তি দিয়েছি এবং ইরান দেখিয়েছে যে, তারা কোনো বিষয়কে হালকাভাবে নেয় না এবং যুদ্ধকে ভয়ও পায় না। তাই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং এমন প্রতিশ্রুতি দেওয়া হবে যাতে ভবিষ্যতে আর যুদ্ধ শুরু না হয়। উভয় পক্ষ একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিচ্ছে যে, তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ইরান ও তার সার্বভৌমত্বের প্রতি সম্মান এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা।

তিনি বলেন, হরমুজ প্রণালী এবং সামুদ্রিক অবরোধ প্রত্যাহারের বিষয়ও রয়েছে। পরবর্তী দফার আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুনর্গঠন, ইরানের উন্নয়ন পরিকল্পনা, জদ অর্থ মুক্ত করা এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আমি স্পষ্টভাবে বলছি, এই চুক্তির শত্রু রয়েছে এবং তাদের শীর্ষে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তারা এই সমঝোতা ভণ্ডুল করার চেষ্টা করছে। এখন বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা হচ্ছে, যা সমঝোতা স্বাক্ষরকে জটিল করে তুলতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো চুক্তি তখনই হয় যখন উভয় পক্ষই একটি নির্দিষ্ট মাত্রার সন্তুষ্টি পায়। এমন কোনো চুক্তি হয় না যেখানে এক পক্ষ শতভাগ লাভবান হবে এবং অন্য পক্ষ কিছুই পাবে না। যখন আপনি আলোচনার পথ বেছে নেন, তখন পারস্পরিক সমঝোতা ও বিনিময়ের নীতিও মেনে নেন। ইরানি জাতি কখনো চাপ বা শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। আমাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা হলে আমরাও সম্মানের সঙ্গে জবাব দেব। ট্রাম্পের এসব বার্তার সঙ্গে সারা বিশ্ব পরিচিত। সাধারণত তারা যা ঘটাতে চায়, তা অন্যদের মুখ দিয়ে বলায়। যদি আমরা চাপের কাছে নতি স্বীকার করতে চাইতাম, তাহলে অনেক আগেই তা করতাম।

তিনি জানান, আমরা অপর পক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছি যে হুমকি কোনো ফল দেবে না। যদি তারা উত্তেজনার পথে এগোয়, তাহলে আমরাও প্রস্তুত আছি। ইরান নিজেকে বারবার প্রমাণ করেছে। বহুবার আমাদের পরীক্ষা করা হয়েছে এবং তারা তার জবাব পেয়েছে। আমরা কোনো অবস্থাতেই ইরানের জনগণের স্বার্থ বিসর্জন দেব না এবং জোরজবরদস্তির কাছে নত হব না।#

পার্সটুডে/এসএ/১৩