যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেদ করে অতিক্রম করলো ইরানের দুটি সুপারট্যাঙ্কার
https://parstoday.ir/bn/news/iran-i160412-যুক্তরাষ্ট্রের_নৌ_অবরোধ_ভেদ_করে_অতিক্রম_করলো_ইরানের_দুটি_সুপারট্যাঙ্কার
পার্সটুডে- 'ট্যাঙ্কার টার্কস' (Tanker Turks) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি সুপারট্যাঙ্কার- যেগুলোতে মোট ৩৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল- যুক্তরাষ্ট্রের অবরোধ ভেদ করে ওমান সাগর অতিক্রম করেছে।
(last modified 2026-06-17T04:44:31+00:00 )
জুন ১৭, ২০২৬ ১০:৪১ Asia/Dhaka
  •  অতিক্রম করলো ইরানের দুটি সুপারট্যাঙ্কার
    অতিক্রম করলো ইরানের দুটি সুপারট্যাঙ্কার

পার্সটুডে- 'ট্যাঙ্কার টার্কস' (Tanker Turks) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি সুপারট্যাঙ্কার- যেগুলোতে মোট ৩৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল- যুক্তরাষ্ট্রের অবরোধ ভেদ করে ওমান সাগর অতিক্রম করেছে।

ইরানি সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, 'ট্যাঙ্কার টার্কস' সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (X)-এ জানিয়েছে: ১৫ জুলাই স্যাটেলাইট ছবির সাথে মিলিয়ে দেখা 'অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম' (AIS)-এর তথ্য অনুযায়ী, 'ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি' (NITC)-র অন্তত দুটি সুপারট্যাঙ্কার—'ডিওনা' (Diona) ও 'হিরো ২' (Hero 2)—যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এলাকা অতিক্রম করেছে; এগুলোতে মোট ৩৮ লাখ ব্যারেল তেল ছিল।

ইরান যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে নেওয়ার পর সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ-অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।