ইরানি জনগণ সম্পর্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চরম ভণ্ডামি: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানি জনগণের প্রতি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর কথিত সহানুভূতির দাবির জবাবে এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিখেছেন: এই মন্তব্যগুলো চরম ভণ্ডামি ও কপটতা।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এক বার্তায় লিখেছেন: জনাব মন্ত্রী, স্পষ্টতই ভণ্ডামি ও কপটতা আজও ফরাসি রাজনৈতিক সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে রয়েছে- সেই একই দোষ যা নিয়ে মলিয়ের ১৬৬৪ সালে তাঁর 'টার্টুফ অথবা দ্য হিপোক্রিট' নাটকে যথার্থই বলেছিলেন: "ভণ্ডামি এখন ফ্যাশনে পরিণত হয়েছে।"
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: “যখন ইরানের শহরগুলোতে নৃশংসভাবে বোমা হামলা চালানো হচ্ছিল এবং মিনাব, তেহরান, লামার্দ, ইসফাহান ও অন্যান্য স্থানে নিরীহ ইরানিদের নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, তখন আপনারা নীরব ছিলেন এবং প্রকৃতপক্ষে আগ্রাসনকারীদের সহযোগী ছিলেন। আর আজ, আপনাদের শাসকগোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে, আপনাদের বিবেক হঠাৎ করে জেগে উঠেছে এবং আপনারা নির্লজ্জভাবে ইরানিদের মানবাধিকার নিয়ে বক্তৃতা দিচ্ছেন!” বাকায়ি জোর দিয়ে উপসংহারে বলেন: “কী ভণ্ডামি আর কপটতা!”#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।