কলিবফ: ইরান ও চীনের কৌশলগত সম্পর্ক আরও উন্নত করা জরুরি
https://parstoday.ir/bn/news/iran-i160992-কলিবফ_ইরান_ও_চীনের_কৌশলগত_সম্পর্ক_আরও_উন্নত_করা_জরুরি
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার তেহরান ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত,রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-07-03T14:05:06+00:00 )
জুলাই ০৩, ২০২৬ ১৭:৫৭ Asia/Dhaka
  • চীনা প্রতিনিধিদলের সঙ্গে ইরানের সংসদ স্পিকারের বৈঠক
    চীনা প্রতিনিধিদলের সঙ্গে ইরানের সংসদ স্পিকারের বৈঠক

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার তেহরান ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত,রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ শুক্রবার চীনের জাতীয় গণকংগ্রেসের উপসভাপতি হে ওয়েই-এর সঙ্গে বৈঠকে বলেন, তেহরান ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত, রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন,সাম্প্রতিক যুদ্ধ ও নতুন আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরান ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রয়োজন। তিনি আরও বলেন,ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপের অনুমতি দেবে না।

কলিবফ একই দিনে বেলারুশের প্রতিনিধি পরিষদের স্পিকার ইগর সেরগেইয়েঙ্কোর সঙ্গে বৈঠকেও ইরানের প্রতি বেলারুশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি এবং এখন সবাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ব্যর্থ হয়েছে।

এছাড়া, ইরাকের সংসদের স্পিকার হাইবাত আল-হালবুসির সঙ্গে বৈঠকে কলিবফ দুই দেশের জনগণের গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ বিপ্লবী নেতার জানাজায় অংশ নিতে ইরান সফররত ইরাকি প্রতিনিধিদলের উপস্থিতি এবং সাম্প্রতিক যুদ্ধে ইরাক সরকার ও জনগণের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর মতে, তেহরান ও বাগদাদের মধ্যে নিরাপত্তা, অর্থনীতি ও ট্রানজিট খাতে সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নকে আরও শক্তিশালী করবে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।