ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে আবার নিয়োগ পেলেন এজেয়ি
https://parstoday.ir/bn/news/iran-i161064-ইরানের_বিচার_বিভাগের_প্রধান_হিসেবে_আবার_নিয়োগ_পেলেন_এজেয়ি
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী এক আদেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহসেনি এজেয়িকে পুনরায় ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
(last modified 2026-07-06T01:20:28+00:00 )
জুলাই ০৬, ২০২৬ ০৭:১৬ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহসেনি এজেয়ি
    হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহসেনি এজেয়ি

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী এক আদেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহসেনি এজেয়িকে পুনরায় ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী এ সংক্রান্ত আদেশে বলেছেন, জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহসেনি এজেই, আল্লাহ আপনার সাফল্য অব্যাহত রাখুন। আপনার মূল্যবান ও আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সংবিধানের ১৫৭ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে,আমি আপনাকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছি।

এই আদেশে তিনি ইরানের শহীদ নেতার প্রত্যাশাগুলোর প্রতিও ইঙ্গিত করেন মুজতাবা খামেনেয়ী। বিচার বিভাগের প্রধান তার সহকর্মীদের নিয়ে সেসব প্রত্যাশা পূরণে সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন বর্তমান সর্বোচ্চ নেতা।#

পার্সটুডে/এসএ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।