ইসলামাবাদে অর্জিত সমঝোতা লঙ্ঘনের দায়ে ইরান মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i161138-ইসলামাবাদে_অর্জিত_সমঝোতা_লঙ্ঘনের_দায়ে_ইরান_মার্কিন_অবস্থানে_হামলা_চালিয়েছে
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরানের দক্ষিণে লক্ষ্যবস্তুতে মার্কিন হামলাকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ১ এবং ২ নম্বর ধারা লঙ্ঘন বলে তারা মনে করে। তিনি বলেছেন: ইরান তার স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার কোনো আপোষ করবে না।
(last modified 2026-07-08T08:27:34+00:00 )
জুলাই ০৮, ২০২৬ ১৩:৪৪ Asia/Dhaka
  • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি
    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি

পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরানের দক্ষিণে লক্ষ্যবস্তুতে মার্কিন হামলাকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ১ এবং ২ নম্বর ধারা লঙ্ঘন বলে তারা মনে করে। তিনি বলেছেন: ইরান তার স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার কোনো আপোষ করবে না।

পার্সটুডে জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি বুধবার সকালে ইরানের দক্ষিণে লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার প্রতিক্রিয়া জানিয়ে অনলাইনে এক বার্তায় লিখেছেন: ইরানের তেল বিক্রির উপর ফের নিষেধাজ্ঞা দেয়া সমঝোতার ১০ নম্বর ধারার লঙ্ঘন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারা ১ এবং ২ এর লঙ্ঘন।

গারিবাবাদি বলেন: লেবাননে ইসরায়েলি কর্মকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্যের কারণে গত ৩ সপ্তাহে যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা স্মারকের এক এবং দুই ধারা লঙ্ঘন করেছে।

ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে  চুক্তি ভঙ্গের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান তার স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নিতে দিধা করবে না।#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।