অধিকাংশ জাহাজ ইরানের হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে
-
হরমুজ প্রণালী
পার্সটুডে- সামুদ্রিক তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সিংহভাগ জাহাজই ইরান কর্তৃক নির্ধারিত পথ দিয়ে চলাচল করেছে।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, সামুদ্রিক তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্যের ভিত্তিতে, যাতায়াতকারী মোট ১১টি জাহাজের মধ্যে ৯টি জাহাজ ইরানের জলসীমার কাছাকাছি পথ বেছে নিয়েছে। এই জাহাজগুলো প্রধানত অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, তরলীকৃত গ্যাস, মিথানল এবং লৌহ আকরিক পরিবহনে নিয়োজিত এবং এগুলো ইরানের সামুদ্রিক বাণিজ্যের সাথে যুক্ত।
এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং সামুদ্রিক বিধিনিষেধ বাড়ার সাথে সাথে, কিছু জাহাজ কোম্পানি ঝুঁকি কমাতে হরমুজ প্রণালী দিয়ে তাদের যাতায়াতের পথ পরিবর্তন করেছে। কেপলারের মূল্যায়ন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের উপকূলের কাছাকাছি পথের ব্যবহার বেড়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।