হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের কোনো অধিকার আমেরিকার নেই: জেনারেল শেকারচি
https://parstoday.ir/bn/news/iran-i161392-হরমুজ_প্রণালীতে_হস্তক্ষেপের_কোনো_অধিকার_আমেরিকার_নেই_জেনারেল_শেকারচি
পার্সটুডে—ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা এবং দখলদার ইসরায়েলি শাসনগোষ্ঠীর এই অঞ্চলে থাকার কোনো অধিকার নেই। তিনি জোর দিয়ে বলেন, তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের দেশগুলোর সম্পদ লুটপাট করছে এবং অস্থিতিশীলতার মূল কারণ।
(last modified 2026-07-17T09:52:41+00:00 )
জুলাই ১৭, ২০২৬ ১৫:২৩ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি
    ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি

পার্সটুডে—ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা এবং দখলদার ইসরায়েলি শাসনগোষ্ঠীর এই অঞ্চলে থাকার কোনো অধিকার নেই। তিনি জোর দিয়ে বলেন, তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের দেশগুলোর সম্পদ লুটপাট করছে এবং অস্থিতিশীলতার মূল কারণ।

ইরনা সংবাদসংস্থার বরাত দিয়ে পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি হরমুজ প্রণালীর আন্তর্জাতিক আইনি অবস্থান সম্পর্কে বলেন,এই কৌশলগত জলপথ ইরান ও ওমানের আঞ্চলিক সীমার মধ্যে অবস্থিত এবং এখানে নৌপরিবহন পরিচালনার দায়িত্ব এই দুই দেশের। পারস্য উপসাগরের অন্যান্য দেশও এই পথ ব্যবহারের স্বার্থে তাদের মতামত পেশ করতে পারে,কিন্তু আমেরিকা—যা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই অঞ্চলে এসেছে—হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের কোনো আইনি অধিকার রাখে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী,উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা ঐ দেশগুলোর আঞ্চলিক জলসীমা হিসেবে বিবেচিত এবং হরমুজ প্রণালীতে কেবল ইরান ও ওমানেরই উপকূল রয়েছে। তাই এই জলপথের পরিচালনা হওয়া উচিত এই দুই দেশের মাধ্যমেই।

জেনারেল শেকারচি স্পষ্ট করে বলেন,আমেরিকা সামুদ্রিক পথে হস্তক্ষেপ করে এবং আন্তর্জাতিক জাহাজগুলোর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, অথচ ইসলামি প্রজাতন্ত্র নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান অবস্থা সম্পর্কে বলেন,আজ ইরানের সব প্রদেশে সব বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে এবং আগামী ঘণ্টা ও দিনগুলিতে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ সজাগ।

জেনারেল শেকারচি আরও বলেন,ইসলামি প্রজাতন্ত্রের একটি শক্তিশালী, সুসজ্জিত ও প্রস্তুত সশস্ত্র বাহিনী রয়েছে, যারা আমেরিকা ও ইসরায়েলি শাসনগোষ্ঠীর যেকোনো দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করবে।#

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।