ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও ভয়াবহ: আরাকচি
জুলাই ২৩, ২০২৬ ১৫:১৪ Asia/Dhaka
-
আরাকচি
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় লিখেছেন,“আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট—চোখের বদলে চোখ।”
তিনি আরও বলেন, “ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন, বিশেষ করে আমাদের অবকাঠামোর ওপর হামলার জবাব হবে দৃঢ় ও শক্তিশালী। এ ধরনের আগ্রাসনে যে পক্ষ অংশ নেবে বা সমর্থন দেবে, তাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।”#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ